শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

সংসার ভাঙায় ৫০ কোটি!

দক্ষিণের জনপ্রিয় তারকা দম্পতি সামান্থা আর নাগা চৈতন্যর বিবাহবিচ্ছেদের খবরে মুখর নেটদুনিয়া। এমনকি বিবাহবিচ্ছেদের পর সামান্থা কত কোটি রুপি খোরপোশ হিসেবে পাবেন, তা-ও খবরে উঠে এসেছে। নানা মাধ্যমে শোনা যাচ্ছে, সামান্থা আর নাগার বিয়ে টিকে থাকার সম্ভাবনা খুবই কম। অনেকের অনুমান, আগামী দু-তিন মাসের মধ্যে তাদের দাম্পত্য সম্পর্কের ইতি হতে চলেছে। আবার এ-ও শোনা যাচ্ছে যে সামান্থা আর নাগা ৭ অক্টোবর তাদের বিবাহবিচ্ছেদের আধিকারিক ঘোষণা করতে চলেছেন। ২০১৭ সালের এই দিনেই তারা সাত পাকে বাঁধা পড়েছিলেন। তবে এখনো তারা এ ব্যাপারে নিশ্চুপ।

শোনা গেছে, এই দম্পতির সম্পর্ক ভাঙনের মূল কারণ সামান্থার সিনেমা আর ক্যারিয়ারের প্রতি অগাধ ভালোবাসা। তার ফিল্মি ক্যারিয়ার এখন দুরন্ত গতিতে ছুটছে। আলোচিত সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান টু’তে সামান্থার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে।  সিরিজটিতে বেশ কটি ঝুঁকিপূর্ণ স্টান্ট রয়েছে। বিয়ের পর খোলামেলা ফটোশ্যুট করিয়েছেন সামান্থা। এসবেই নাকি ঘোর আপত্তি আক্কিনেনি পরিবারের। এই দক্ষিণী নায়িকার স্বামী নাগা আর শ্বশুর জনপ্রিয় চলচ্চিত্র তারকা নাগার্জুন চান না যে তাদের বাড়ির বউ এই ধরনের ফটোশ্যুট করাক বা পর্দায় সাহসী হয়ে উঠুক। নাগা আর সামান্থার খুব ধুমধাম করে বিয়ে হয়েছিল। গোয়াতে তাদের ডেস্টিনেশন ম্যারেজ হয়েছিল। নাগার্জুন ছেলের বিয়েতে পানির মতো অর্থ খরচ করেছিলেন। জানা গেছে, নাগা আর সামান্থার এই জমকালো বিয়েতে ১০ কোটি রুপির মতো খরচ হয়েছিল। জানা গেছে, বিয়েতে যা খরচ হয়েছে, তার পাঁচ গুণ বেশি খোরপোশ পাবেন সামান্থা। এই দক্ষিণী রূপসী নাকি বিবাহবিচ্ছেদের জন্য নাগার থেকে ৫০ কোটি রুপি খোরপোশ হিসেবে পেতে পারেন। এর মধ্যে স্থায়ী ও বর্তমান সম্পদ মজুদ আছে।

২০১০ সালে সামান্থা আর নাগা চৈতন্য তেলেগু ছবি ‘ইয়ে মায়া চেসাবে’তে একসঙ্গে কাজ করেছেন। কয়েক মাস আগে সামান্থা তার নাম থেকে ‘আক্কিনেনি’ পদবিটা মুছে ফেলেছিলেন। আর তার পর থেকে তাদের বৈবাহিক সম্পর্ক ঘিরে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com