শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
আমেরিকায় জব্দ করা আফগানিস্তানের ১ হাজার কোটি [১০ বিলিয়ন] ডলার অর্থ ছেড়ে দেয়ার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি এক বক্তব্যে বলেছেন, আফগানিস্তানের অর্থনীতি পতনের দ্বারপ্রান্তে রয়েছে; এ অবস্থায় এই অর্থনীতি বাঁচানোর জন্য কাবুলের আমেরিকায় আটকে পড়া অর্থ প্রয়োজন।
আফগানিস্তান সঙ্কটে পশ্চিমা দেশগুলো পাকিস্তানকে বলির পাঠা বানানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন কোরেশি। তিনি বলেন, ইসলামাবাদের একার পক্ষে আফগান সঙ্কটের সমাধান করা সম্ভব নয় এবং এটি পাকিস্তানের একার দায়িত্বও নয়।