শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

লন্ডনে পাকিস্তানের হাইকমিশনারের বাসার সামনে বিক্ষোভ

লন্ডনে পাকিস্তান হাইকমিশনের বাসভনের সামনে বিক্ষোভ করেছে প্রবাসী পাকিস্তানিরা। রোববার হাজার হাজার বিক্ষোভকারী সেখানে জড়ো হয়ে পাকিস্তান সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশী  তিনদিনের এক সরকারি সফরে  যুক্তরাজ্যে গেলে পাকিস্তান অধ্যুষিত কাশ্মির প্রবাসীদের তোপের মুখে পড়েন।

বেলুচিস্তান এবং সিন্ধু প্রদেশের লন্ডন প্রবাসীরাও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বসবাসকারীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভকারীদের সাথে যোগ দেয়।

ন্যাশনাল ইক্যুয়ালিটি পার্টি জম্মু -কাশ্মীর -গিলগিট -বালতিস্তান -লাদাখের (এনইপি জেকেজিবিএল) সদস্য সাজ্জাদ রাজার নেতৃত্বে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘আমরা পাকিস্তানে নিরাপদ নই’, উল্লেখ করে সাজ্জাদ রাজা একটি টুইট করেছেন। সেখানে তিনি শাহ মাহমুদ কুরেশি এবং পাকিস্তানি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

আরেকটি টুইটে সাজ্জাদ রানা লিখেছেন, যতদিন পারি পাকিস্তানের বাইরে আমরা বিক্ষোভ করব।  আমরা আমাদের জন্মভূমি কাশ্মীরে শান্তি চাই।

রাজা পরবর্তী এক টুইটে লিখেছেন, অন্য প্রায় সব দেশেই মৌলিক সুবিধাগুলো আছে, আমরা কেন পাব না।  টুইটারে তিনি পাকিস্তান সরকার এবং কুরেশীর কাছে জবাবদিহীতা চান।

বিক্ষোভকারীরা বলেন, মৌলিক অধিকার দাবি করার কারণে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী অনেককেই ধরে নিয়ে গেছে।  কাশ্মীর ও গিলগিট -বালতিস্তান যে অপহরণ ও হত্যাযজ্ঞ চলছে তার জন্য পাকিস্তান সরকারকে জবাবদিহি করতে হবে বলেও তারা ওই বিক্ষোভে সমাবেশে দাবি জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com