শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

পাল্টা পদক্ষেপ, ভারত ভ্রমণে ১০ দিনের কোয়ারেন্টিন ব্রিটিশদের

করোনাভাইরাস মহামারির মধ্যে ভারতে ভ্রমণে এলে ব্রিটিশ নাগরিকদের ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। নরেন্দ্র মোদির প্রশাসন এই নিয়ম চালু করেছে।

জানা গেছে, আগামি সোমবার থেকে সিদ্ধান্তটি কার্যকর হতে যাচ্ছে। এর আগে ভারতীয়দের জন্য একই পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রিটিশ নাগরিকরা ভারতে আসার তিন দিনের মধ্যে করোনা আরটি-পিসিআর টেস্ট করতে হবে।

ওই প্রতিবেদনে আরো বলা হয়, ভারতে আসার পরেও বিমানবন্দরে আবার আরটি-পিসিআর পরীক্ষার মুখোমুখি হতে হবে ব্রিটিশদের।

যারা করোনা টিকা নিয়েছেন, তাদের ক্ষেত্রেও নিয়মের ব্যত্যয় ঘটবে না। ভারতে প্রবেশের পর ব্রিটিশদের বাধ্যতামূলকভাবে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

সূত্র: এনডিটিভি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com