শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

জামিন হয়নি শাহরুখ-পুত্রের, ৭ অক্টোবর পর্যন্ত রিমান্ড

শাহরুখ খানের ছেলে মাদক-কাণ্ডে ধৃত আরিয়ান খানের জামিন মঞ্জুর হয়নি। থাকতে হবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো- এনসিবির হেফাজতেই। এনসিবির আইনজীবীরা দাবি করেন, আরিয়ানের ফোন থেকে প্রামাণ্য নথি পাওয়া গিয়েছে। যে কারণে তদন্তের স্বার্থে তাদের হেফাজতে আরিয়ানকে রাখা প্রয়োজন।

শনিবার রাতে আটক হন। এনসিবির দপ্তরে নিয়ে ১৬ ঘণ্টা ধরে জেরা করার পর রোববার বিকালে আরিয়ান, মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চেন্টকে গ্রেপ্তার করে এনসিবি। আদালত জানিয়েছে, আগামী ৭ অক্টোবর পর্যন্ত তাকে নিজেদের হেফাজতে রাখবে (এনসিবি)।

আরিয়ানকে সোমবার বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে যাওয়ার পরেই তার হয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবী সতীশ মানশিণ্ডে। শাহরুখই তার ছেলের জন্য সতীশকে নিয়োগ করেছিলেন।

নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের আওতায় গ্রেপ্তার হন তিন জন। আরিয়ানের গ্রেপ্তারি পরোয়ানায় লেখা রয়েছে, ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার রুপি উদ্ধার হয়েছে মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীর টার্মিনালে।

গ্রেপ্তারের পর বলা হয়েছিল, এক দিনের জন্য আরিয়ানকে এনসিবির হেফাজতে রাখা হবে। কিন্তু সোমবার সকালে জানা যায়, আদালতের কাছে শাহরুখ-পুত্রকে আরো কয়েক দিন হেফাজতে রাখার অনুমতি চাইতে পারে এনসিবি। কারণ হিসেবে বলা হয়, মুম্বইয়ের মাদকযোগের তদন্তে আরো কিছু তথ্যের জন্য আরিয়ানকে আরো কিছু দিন নিজেদের হেফাজতে রাখতে হবে। সেই মতো এনসিবি ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে নিজেদের হেফাজতে রাখবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com