শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
Yahya Sinwar, Abbas Kamel, Egypt, Palestine, Hamas খবরে বলা হয়, ইসরাইলি প্রতিনিধি দল মিসরীয় প্রতিনিধি দলের সাথে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময়ের বিষয়ে আলোচনায় মিলিত হবে।
এর আগে রোববার হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াসহ দলটির শীর্ষ নেতৃত্বের একটি প্রতিনিধি দল কায়রোতে যায়। এই প্রতিনিধি দলে হামাসের বহির্বিশ্ব শাখার প্রধান খালেদ মিশাল ও গাজায় হামাসের প্রধান ইয়াহইয়া সিনওয়ারও রয়েছেন।
বুধবার হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, হামাস নেতৃত্ব মিসরীয় গোয়েন্দা বিভাগের প্রধান আব্বাস কামেলের সাথে কায়রোতে গোয়েন্দা বিভাগের সদর দফতরে সাক্ষাৎ করেছেন এবং ইসরাইলের সাথে বন্দী বিনিময়ের বিষয়ে আলোচনা করেছেন।
এতে আরো বলা হয়, বিনিময়ের জন্য ফিলিস্তিনি বন্দীদের তালিকা যথাযথ রেখে ইসরাইলকে সম্মত করাতে মিসরের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ।