শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

প্রিন্সেস হায়ার ফোন হ্যাক করালেন আমিরাতের ভাইস প্রেসিডেন্ট!

সাবেক স্ত্রী প্রিন্সেস হায়া বি‌ন্‌ত আল-হুসেইনের ফোন হ্যাক করিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তার এজেন্টরা ইসরায়েলের তৈরি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে এই হ্যাকিংয়ের কাজ করেন বলে গতকাল বুধবার রায় দিয়েছেন লন্ডনের একটি আদালত।

হাইকোর্ট জানায়, সাবেক স্ত্রীর ফোন হ্যাক করার নির্দেশ দিয়েছিলেন দুবাইয়ের এ শাসক। সেই সাথে ডিভোর্স মামলা চলাকালীন হায়ার আইনজীবী বারোনেস ফিয়ানো এবং নিক ম্যানারের ফোনও টার্গেট করা হয়েছিল। ব্রিটিশ আদালত ফোন হ্যাকিং এর ঘটনাকে ব্রিটেনের অভ্যন্তরীণ অপরাধ আইনের মারাত্তক লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com