শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

বিশ্বকাপ বাছাইয়ে কষ্টার্জিত জয় নেদারল্যান্ডসের

ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে কষ্ট করে জিততে হয়েছে নেদারল্যান্ডসকে। লাটভিয়ার সাথে ১-০ গোলে জয় পায় ডাচরা।

গ্রুপ জি এর ম্যাচে লাটভিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় ডাচরা। ১৯ মিনিটে মেমফিজ ডিপাইয়ের কর্নার থেকে দুর্দান্ত ভলিতে গোল করেন ডেভি ক্লাসেন। কিন্তু এরপর আর গোল পায়নি নেদারল্যান্ডস। পুরো ম্যাচে ৭৫ শতাংশ বল দখল আর প্রতিপক্ষের ডেরায় ১০টি আক্রমণ চালালেও ১-০ গোলের জয়ে তুষ্ট থাকতে হয় অরেঞ্জদের। এই ম্যাচে কোনো দলের খেলোয়াড়রাই কোনো কার্ড দেখেননি।

এই ম্যাচ জয়ের ফলে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে জি গ্রুপের শীর্ষে ডাচরা। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লাটভিয়া আছে তলানিতে। ৫ নাম্বারে অবস্থান তাদের। গ্রুপে একেবারে শেষে আছে জিব্রাল্টার। সাত ম্যাচের সাতটিতেই হেরেছে তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com