শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
স্বামী, স্ত্রী এবং তাঁদের একমাত্র সন্তান ঈশান। তবে কি নিজেদের সম্পর্ককে সকলের সামনে মেলে ধরলেন নুসরাত জাহান? তাঁর সন্তানের বাবার রহস্য উন্মোচনে পা বাড়ালেন যেন ঈশান-জননী।
রবিবার গভীর রাতে একটি কেকের ছবি দিলেন নুসরাত। যেখানে দেখা গেল, কেকের উপর ইংরেজি অক্ষরে লেখা, ‘ওয়াই ডি’। এ কথা স্পষ্ট যে যশের নামের প্রথম ইংরেজি অক্ষরগুলোকেই পাশাপাশি বসানো হয়েছে। কিন্তু নিচের একটি লেখা থেকেই পাওয়া গেল নতুন বার্তা। লেখা, ‘হাসব্যান্ড’, অর্থাৎ ‘স্বামী’। আরো একটি জায়গায় লেখা, ‘ড্যাড’, অর্থাৎ ‘বাবা’।