শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
অতি মাত্রায় গাঁজা সেবনকারীদের মধ্যে যারা টিকা নিয়েছেন, তারাও কভিড-১৯ এ আক্রান্ত হওয়ার ক্ষেত্রে বেশি সংবেদনশীল হতে পারেন। নতুন এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ড সাইকোলজিতে গত মঙ্গলবার ওই গবেষণার ফল প্রকাশ হয়েছে। যাদের মাদক ব্যবহার ব্যাধি (এসইউডি) আছে এবং গাঁজা, অ্যালকোহল, কোকেন, ওপিওইড এবং তামাকের ওপর নির্ভরতা রয়েছে; করোনা টিকার দুই ডোজ সম্পন্ন করলেও সংক্রমিত হলে গুরুতর পরিণতির দিকে যাওয়ার শঙ্কা তাদের বেশি।
জানা গেছে, যাদের মাদক ব্যবহারের ব্যাধি নেই, তারা করোনায় আক্রান্ত হলে ৩.৬ শতাংশ ক্ষেত্রে গুরুতর পরিণতির দিকে যাচ্ছে। তবে যাদের মাদক ব্যবহারের ব্যাধি রয়েছে, তাদের ক্ষেত্রে এই হার সাত শতাংশ।
গবেষণায় দেখা গেছে, অতিমাত্রায় গাঁজা সেবনকারীরা আক্রান্ত হলে ৭.৮ শতাংশ ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে।
অবশ্য এই পার্থক্য গাঁজ সেবনের সাথে সরাসরি সংযুক্ত করা হয়নি। তবে গাঁজার ওপর নির্ভরশীলদের আচরণের সাথে যুক্ত হতে পারে।
গবেষকরা বলছেন, গাঁজা সেবনে আসক্ত রোগীরা অল্প বয়সী হলেও, যাদের এ ধরনের রোগ নেই তাদের তুলনায় বেশি ঝুঁকিতে ছিল।