শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি এখনো দাপিয়ে বেড়াচ্ছেন। কাজ করছেন নিয়মিত। যদিও তার সময়ের অনেকেই ইতিমধ্যে অভিনয় ছেড়েছেন। তবে শিল্পা সেই দলের নন। নিজেকে তিনি সবার থেকে আলাদা করেছেন কাজ দিয়ে।
শিল্পাকে সম্প্রতি দেখা গেছে এক অনন্য রূপে। নীল শাড়ি ও ব্লাউজে মোহময়ী হয়ে উঠেছেন তিনি। এ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শিল্পা। শিল্পার সমুদ্ররঙা পোশাক নজর কেড়েছে সবার। নবরাত্রির ছন্দে মেতে একেবারে দেবী রূপে ধরা দিয়েছেন তিনি। শিল্পার মাথার মুকুট আলাদা করে নজর কেড়েছে। জীবনের নানা ঝড়-ঝাপটা সামলে তিনি সত্যিই দেবী হয়ে উঠেছেন এ ছবিতে। তার শিমেরি শাড়িও মুগ্ধ করেছে নেটিজেনদের।
কিছুদিন আগেই পর্নো ছবি বানানোর অপরাধে গ্রেপ্তার হন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। স্বামীর গ্রেপ্তারের পর কিছুদিন সবার আড়ালে ছিলেন শিল্পা। তবে তিনি হেরে যাননি। ফের উঠে দাঁড়িয়েছেন। মোহময়ী রূপে নিজেকে মেলে ধরেছেন। শিল্পা প্রমাণ করেছেন তিনি হেরে যাওয়ার মানুষ নন, জীবনে বাধা তো আসবেই। কিন্তু সেই বাধা কাটিয়েও উঠতে হবে। এ কথা শিল্পা তার কাজ দিয়েই প্রমাণ করেছেন।