শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
অনুপম রায়, মন ভালো করা গানে অব্যর্থ ওষুধ দেন তিনি- অনেকেই এমনটা বলে। আসলে কথাসমৃদ্ধ গানে অনুপম অতুলনীয়। এই সময়ে দুই বাংলার গানে অনবদ্য, অন্যতম জনপ্রিয় তিনি। এলেন, দেখলেন, জয় করলেন- এ কথাটা অনুপমের ক্ষেত্রেই বলা যায়। এই সময়ে কোটি বাঙালির হৃদয় দখল করে রয়েছেন অনুপম। শুধু বাংলা সংশ্লিষ্ট এলাকায়ই নন, ভারতের দুর্বোধ্য ভাষার রাজ্যগুলোতে রয়েছে জনপ্রিয়তা, আমন্ত্রণ জানিয়ে শোনেন অনুপমের গান।
এ তো গেল অনুপমের গান, গান ছাড়াও অনুপম ভালো লেখালেখি করেন। অনুপম রায় একজন মুক্ত গদ্য লেখক, একজন কবি। একজন গায়ক-সংগীত পরিচালক কিংবা গীতিকারের বাইরে অনুপমের এই পরিচয় পাওয়াই যায় না। অথচ বাংলাদেশের রকমারি ডটকমে অনুপমের দুটি বই পাওয়া যায়, একটার নাম ‘অ্যান্টনি’, আরেকটা ‘আমাদের বেঁচে থাকা’।
যা-ই হোক, এত ফিরিস্তির আগে ফিরে যাওয়া যাক এই সংবাদের উদ্দেশ্যে। অনুপম রায় এক মুগ্ধতার নাম। মঙ্গলবার একটি কবিতা লিখে সেই মুগ্ধতার জানান দিলেন ফের। কবিতার নাম দেননি। ইনস্টাগ্রামে পোস্ট করা ওই কবিতার নাম দেওয়া যেতে পারে- কবি ভেসে যায় অলকানন্দার জলে। পড়ে নেওয়া অনুপমের সদ্য কবিতা…