বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শারদীয়া দুর্গাপূজায় গ্রামের বাড়িতে গিয়েছেন লাক্স তারকা ও দেশের শীর্ষ নায়িকা বিদ্যা সিনহা মিম। গতবার ঢাকায় দুর্গোৎসব পালন করলেও এবার বাবা-মাকে সঙ্গে নিয়ে দাদাবাড়ি রাজশাহীর বাঘায় গিয়েছেন। সেখানে আনন্দ উদযাপন করছেন। পঞ্চমীর দিন গিয়েছেন, ঢাকায় ফিরবেন বিজয়ার পরে-কালের কণ্ঠকে এমনটাই জানালেন মিম।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে রাজশাহীর বাঘার নারায়ণপুর গ্রামে অবস্থানরত মিমের সঙ্গে কথা হয়। সে সময় তিনি এক আত্মীয়ের বাসায়। কালের কণ্ঠকে বললেন, ‘এই যে বেড়াতে এসেছি, বাইরে অনেক ভিড়। বেড়াতে বের হয়েছি, সবখানেই মানুষজন ভিড় করছে আমাকে দেখতে। অবশ্য আমার নিজ গ্রামের মানুষজন যখন আমারে প্রতি আগ্রহী হয়, এটা আনন্দদায়ক বটে। আমি কথা বলতে পছন্দ করি। হয়তো সবাই মিলে একটা ছবি তোলে, এটা বেশ মজার।’
সেলফির জন্য ঝাপিয়ে পড়ে না? আরে না, বেশ জোর দিয়ে শব্দটা ডেলিভারি দিলেন মিম। বললেন, ‘আপনি জানেন কত মানুষ? একটা করে সেলফি তুলতে হলে চিড়ে-চ্যাপ্টা হয়ে যাবো।’