রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিয়ের ২ মাস পর নববধূকে হত্যার অভিযোগ

হাতের মেহেদীর রঙ এখনো মোছেনি। এরই মধ্যে ‘হত্যাকাণ্ড’র শিকার হয়েছেন রেহেনা খাতুন (১৮) নামে এক নববধূ। অভিযোগ উঠেছে, তার স্বামী তাকে শ্বাসরোধে হত্যা করেছে। বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে স্বামীর বাড়ি থেকে রেহেনা খাতুনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ সময় নিহত নববধুর স্বামী আলিফ হাসানকে (২২) আটক করেছে পুলিশ।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে উপজেলার রাঙ্গামাটি গ্রামের মুঞ্জুরুল আকন্দের ছেলে আলিফ হাসানের সঙ্গে শেরপুর উপজেলার সুঘাট গ্রামের রেজাউল করিমের মেয়ে রেহেনা খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর সুখেই কাটছিল নবদম্পতির জীবন। অন্যান্য দিনের ন্যায় বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রী ঘরে ঘুমিয়ে পড়েন। শুক্রবার ভোর বেলায় রেহানা খাতুনকে স্বামীর বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। সংবাদ পেয়ে পুলিশ শুক্রবার দুপুরের দিকে রেহেনার মৃতদেহ উদ্ধার করে।

এ বিষয়ে আলিফ হাসান বলেন, রেহেনা খাতুন পেটের ব্যথার কথা বলে রাতে ঘুম থেকে ওঠে। এ সময় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে ঘরের ভেতরই রেহানা মারা গেছে। তাকে হত্যা করার অভিযোগ সঠিক না।

নিহত রেহেনার বাবা রেজাউল করিম বলেন, আমার মেয়ের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে মেয়ের মৃতদেহের গলায় আঘাতের চিহ্ন আছে। তাই ধারনা করা হচ্ছে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক জানান, নিহত রেহেনার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত নববধূর স্বামী আলিফ হাসানকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া মৃত্যুর কারণ বলা সম্ভব হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com