বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

চমক নিয়ে আসছে হৃতিকের ‘কৃষ ৪’

বলিউডের সুপারহিরো চরিত্র ‘কৃষ’। এই চরিত্র দিয়ে ছোট বড় সবার মনে জায়গা করে নিয়েছেন হৃতিক রোশন। এই সিরিজের আগের তিনটি সিনেমা দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এবার চমক হয়ে আসতে চলেছে ‘কৃষ ৪’। চমক হলো এতে গান গাইবেন খোদ হৃতিক নিজেই।

‘কৃষ’ সিরিজের আগের তিনটি সিনেমার পরিচালক রাকেশ রোশন যথারীতি এটি পরিচালনা করবেন। পরিচালক এই মুহূর্তে ছবিটির চিত্রনাট্য পর্যালোচনা করছেন, যা এরইমধ্যে লেখা হয়েছে। বলিউডের নামি এই প্রযোজক-পরিচালক নিজেই এই তথ্য জানিয়েছেন।

রাকেশ বলেন, তিনি ‘কৃষ ৪’নিয়ে ব্যস্ত রয়েছেন। খুব দ্রুতই ছবির কাজটি শুরু করতে চান। বর্তমানে ছবির সংগীতের কাজ শুরু হয়েছে।

রাকেশ রোশন আরও বলেন, ‘হৃতিক ছবিতে গান করবেন। আশা করছি এটি ভাল গান হবে। হৃতিক রোশন এর আগে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে ‘সেনোরিটা’গানে কণ্ঠ দিয়েছে। সে ‘কাইটস’ ছবির টাইটেল ট্র্যাক গেয়েছে। সেগুলো সবার মন জয় করেছে। আশা করছি আরও একবার নিজের সংগীত প্রতিভার প্রমাণ দেবে হৃতিক।’

লকডাউন চলাকালীন হৃতিক রোশন তার পিয়ানো বাজানো এবং গান উপভোগ করার ভিডিও শেয়ার করেছিলেন। দেখে মনে হচ্ছে অভিনেতা তার নতুন গানের জন্য প্রস্তুত।

শেষ সিনেমা ‘কৃষ ৩’ ২০১৩ সালে মুক্তি পায়। সেখানে হৃতিকের পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাউত এবং বিবেক ওবেরয়কে দেখা গিয়েছিলো। তবে এবার কাকে কাকে এই সিনেমাতে দেখা যাবে তা এখনও কিছু জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com