বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বিনোদনমূলক ম্যাগাজিন ‘অন্যরকম’

এইচ এম বরকতুল্লাহ’র পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বৈশাখী টিভির বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘অন্যরকম’। প্রচার হবে ২৯ অক্টোবর রাত সাড়ে ৮ টায়। বিভিন্ন শিল্পী, নাট্যকার ও কলাকুশলীদের অংশগ্রহণে নির্মিত এ অনুষ্ঠান। এ পর্বের মূল প্রতিপাদ্য বিষয় হলো রসুল (সাঃ)-এর জীবন ও কর্ম। এ উপলক্ষে বিভিন্ন স্কিডের মাধ্যমে প্রচার হবে গান ও নাটিকা।

বর্তমানে বিনোদনের নামে অপসংস্কৃতি অশ্লীলতা অনাচার ক্রমশ: গিলে খাচ্ছে আমাদের মানবিক মূল্যবোধকে। এ থেকে উত্তরণের উপায় এবং সত্য, সুন্দর মানবিক উপস্থাপনার নামই অন্যরকম ম্যাগাজিনের প্রতিপ্রাদ্য। সমাজ সচেতনতামূলক বিভিন্ন স্কিডে অংশ নেবেন অভিনেতা আবদুল আজিজ, জিল্লুর, সফিক খান দিলু, হান্নান শেলী, আশরাফ কবির প্রমুখ। গানে অংশ নেবেন অন্যরকম কালচারাল গ্রুপের শিল্পীরা।

অনুষ্ঠানের উপস্থাপক ও পরিচালনাক এইচ এম বরকতুল্লাহ বলেন, ইসলামী জীবন ব্যবস্থায় সত্য সুন্দরের কথাই বিনোদনের মাধ্যমে তুলে ধরা হয়েছে এ ম্যাগাজিনে। আমরা জানি, একটি শিশুর প্রথম শিক্ষা কেন্দ্র তার পরিবার। আমাদের পরিবারগুলোতে এখন নৈতিক শিক্ষার অভাবে অনেক সন্তান বড় হয়ে সমাজের অন্ধকার জগতে চলে যাচ্ছে এবং নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে ও সমাজকে ক্ষতিগ্রস্ত করছে।

পারিবারিক শিক্ষার কারণেই একজন সন্তান যেমন আলোকিত মানুষ হতে পারে আবার সেই সন্তান হতে পারে অসৎ এবং বিপথগামী। এসব সচেতনতাই তুলে ধরা হয়েছে অন্যরকম ম্যাগাজিনে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com