বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

‘তুই ভালোবাসায় ভরিয়ে দিলি আমার ছোট দুনিয়া’

দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব বিয়ে করেছেন গত বছর। পাত্রী সুনিধি নায়েক একজন সংগীতশিল্পী। ২০২০ সালের ২৮ অক্টোবর পশ্চিমবঙ্গের আসানসোলে তাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়। বিয়ের এক বছর পূর্ণ হলো আজ। আর দিনটিকে বেশ স্মরণে রেখেছেন অর্ণব। স্ত্রী সুনিধিকে ব্যাপক ভালোবাসা জানিয়েছেন সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে।

শত ভালোবাসার প্রকৃতি এঁকে পোস্ট করেছেন করেছেন, পোস্ট করেছেন স্ত্রী গালে চুম্বনরত একটি ছবি-। লিখেছেন, হ্যাপি অ্যানিভার্সারি নশাই…  এরপরেই ভালোবাসা কিংবা ভার্ট সম্বলিত চিহ্নগুলো। লিখেছেন, আই লাভ ইউ সো মাচ। ইংরেজি অক্ষরে সো লেখার পূর্বে অনেকগুলো ও ব্যবহার করেছেন। যা দিয়ে অর্ণব ভালোবাসার ব্যাপ্তি বোঝাতে চেয়েছেন। এরপরে লিখেছেন, ‘তুই ভালোবাসায় ভরিয়ে দিলি আমার ছোট দুনিয়া।’

শান্তিনিকেতনে পড়ার সময় পরিচয় হয় শাহানা বাজপেয়ীর সঙ্গে। শাহানার জন্য পুরো একটি রবীন্দ্র সঙ্গীতের অ্যালবামের সংগীত ডিজাইন করেছিলেন অর্ণব। শাহানার সঙ্গের সম্পর্ক চুকে গেলেও সেই রবীন্দ্র সঙ্গীতের অ্যালবামের সকল গান এখনো, এই প্রজন্মের ডিভাইসে বেজে চলে। তারপর দীর্ঘকাল অর্ণব ‘শীতনিদ্রায়’  চলে যান। অর্থাৎ অর্ণবের খোঁজ নেই, মাঝে মধ্যে দেখা হলেও ফের ডুব।

কিছুদিন আগে অর্ণবের সঙ্গে এক তরুণীর দেখা মেলে। প্রেম কি না, ঠিক বোঝা যাচ্ছিল না। তরুণীর নাম সুনিধী।  দেশের একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনেও একসঙ্গে দুজন অংশ নেন। তখনও স্পষ্ট ছিল না প্রেমের বিষয়টি। তবে গত বছর যখন একেবারে বিয়ের ঘোষণা দেন অর্ণব, ঠিক অর্ণব নন। মিথিলা, অর্ণবের কাজিন- জানালেন তাঁর বিয়ের কথা।

সুনিধি নায়েক ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংগীতে স্নাতকোত্তর পড়েছেন। তিনি একজন পেশাদার এসরাজ বাদক। বাজাতে জানেন হিন্দুস্তানী শাস্ত্রীয় সংগীত। আসামে জন্ম নেওয়া সুনিধির সঙ্গে বিশ্বভারতীতেই পরিচয় অর্ণবের। বিশ্বভারতীতে আয়োজিত ‘রবি অ্যান্ড র‍্যাবি’ শীর্ষক একটি অনুষ্ঠানে সুনিধির কণ্ঠে রবীন্দ্র সংগীত শুনে মুগ্ধ হয়েছিলেন অর্ণব। শুভকামনা জানিয়ে সেই মুগ্ধতা প্রকাশও করেছিলেন তিনি। সেই পরিচয় থেকেই দিনে দিনে একে অপরের সুরসঙ্গী হয়ে উঠেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com