শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

নিজেদের ল্যান্ডমাইনে প্রাণ হারলো ২ ভারতীয় সেনা

ভারতশাসিত কাশ্মিরে নিজেদের পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়ে দুই ভারতীয় সেনা সদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৩০ অক্টোবর) নওশেরা-সুন্দরবানি সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে এ ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের। জানা যায়, নিয়ন্ত্রণ রেখায় সেনা টহলের সময় একটি মাইন বিস্ফোরিত হয়ে একজন সেনা কর্মকর্তা ও একজন সেনা সদস্য নিহত হয়েছেন।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যায়, ওই এলাকায় জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে মাটিতে ল্যান্ডমাইন পুঁতে রাখা হয়েছিল। শনিবার সেই ল্যান্ডমাইনের একটি ফেটে যাওয়াতেই মর্মান্তিক ঘটনাটি ঘটে যায়। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নিহত দুই সেনা সদস্যর নাম লেফটেন্যান্ট ঋষি কুমার ও মনজিৎ সিং।

জম্মুর পিরপাঞ্জাল অঞ্চলের অংশে অবস্থিত নওশেরা সেক্টর রাজৌরি জেলার অধীনস্থ। এখানে গত তিন সপ্তাহ ধরে সেনা অভিযান চলছে। চলমান অভিযানে এরই মধ্যে কাশ্মিরে পুঞ্চের জঙ্গলে লুকিয়ে থাকা ‘সন্ত্রাসী’দের বিরুদ্ধে কোনো সাফল্য ছাড়াই দুই অফিসারসহ ৯ জন ভারতীয় সৈন্য নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com