শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

জলবায়ু পরিবর্তন নিয়ে বরিস জনসনের অভিবাসন সঙ্কটের কড়া হুঁশিয়ারি

জি২০ শীর্ষ সম্মেলন শুরুর আগে বিশ্বনেতাদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এ বৈঠক শেষে সোমবার থেকে গ্লাসগোতে হওয়ার কথা সিওপি২৬ শীর্ষ সম্মেলন। জনসন বলেছেন, সেখানে যদি ব্যর্থ হন নেতারা তাহলে বিশ্বে ভয়াবহ অভিবাসন সঙ্কট দেখা দেবে। বাড়বে খাদ্য সঙ্কট। বলেছেন, এমন ঘটনায় জটিল ভূরাজনৈতিক ইভেন্টের সূত্রপাত হবে, যার কারণে রোমান সা¤্রাজ্যের পতন হয়েছিল। ইতালির রাজধানী রোমে জি২০ শীর্ষ সম্মেলনে জমায়েত হওয়ার আগে বক্তব্যে বরিস জনসন এসব কথা বলেন। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। জনসন জানিয়েছেন, যেসব দেশ গ্লাসগো সম্মেলনে যোগ দেবে, তার নেতারা যেন কার্বন নির্গমন কমিয়ে আনার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আসেন, সে জন্য তিনি চাপ দেবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com