শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

করোনা নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে চীনা সংবাদমাধ্যমগুলো

ব্রাজিলের গরুর মাংস, সৌদি আরবের চিংড়ি এবং যুক্তরাষ্ট্রের লবস্টার রপ্তানির মাধ্যমে (চিংড়ি জাতীয় এক ধরণের সামুদ্রিক প্রাণী, যা ফার্স্ট ফুড হিসেবে খাওয়া হয়) বিশ্বব্যাপী করোনাভাইরাস ছাড়িয়ে পড়েছে বলে মিথ্যা প্রচারণা চালাচ্ছে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমগুলো। বেইজিংয়ের পক্ষে প্রচারণা চালানো শতাধিক একাউন্ট পর্যবেক্ষণ শেষে এই তথ্য জানিয়েছেন একজন গবেষক। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই।

এএনআই জানিয়েছে, গ্লোবাল থিঙ্ক ট্যাংক পলিসি রিসার্চ গ্রুপের (পিওআরইজি) ভুল তথ্য শনাক্তকরণ গবেষক মার্সেল শ্লিবস জানিয়েছেন, চীনপন্থী শত একাউন্ট থেকে এই মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। আর রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম থেকে সেই খবর প্রচার করে তার বৈধতা দেয়া হয়েছে। সেখানে দাবি করা হয়েছে- ব্রাজিলের হিমায়িত মাংস, সৌদির চিংড়ি এবং যুক্তরাষ্ট্রের লবস্টার রপ্তানির ফলে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। তবে শেষ কিছু প্রতিবেদনে শুধু যুক্তরাষ্ট্রের লবস্টার রপ্তানিকে ভাইরাস ছড়ানোর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্ক জানিয়েছে, গবেষক শ্লিবস দীর্ঘ ১৮ মাস ধরে চীনপন্থী একাউন্টগুলোর টুইটার ফিড বিশ্লেষণ করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com