বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

মার্ভেলের সুপারহিরো প্রিয়াঙ্কা!

২০১৮ সালে নিক জোনাসকে বিয়ে করে হলিউডে নিয়মিত হয়ে উঠেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ‘কোয়েন্টিকো’ সিরিজ দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন। মুক্তি প্রতীক্ষিত সাইফাই সিনেমা ‘ম্যাট্রিক্স রেজারেকশন’ ছাড়া ‘টেক্সট ফর ইউ’ সিনেমাতেও দেখা যাবে তাকে। সম্প্রতি তিনি ব্যস্ত আছেন থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর কাজ নিয়ে। আসন্ন অ্যামাজন প্রাইম ভিডিও সিরিজ সিটাডেলে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে প্রিয়াঙ্কা ও গেম অব থ্রোনস খ্যাত রিচার্ড ম্যাডেনকে। যা ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’ পরিচালক জো এবং অ্যান্থনি রুশো পরিচালনা করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘এটারনালস’ তারকা ম্যাডেনকে জিজ্ঞেস করা হয় প্রিয়াঙ্কা মার্ভেল সিনেমাটিক জগতে সফল হবেন কি না। এর উত্তরে রিচার্ড ম্যাডেন তার সহ-অভিনেত্রীর প্রশংসায় কোনো কমতি রাখেননি। সুপারহিরো এবং সুপার ভিলেনে ভরপুর বিশ্বের জন্য প্রিয়াঙ্কা উপযুক্ত বলে মন্তব্য করেন ম্যাডেন। ‘তিনি একজন চমৎকার প্রতিভাবান ও সুন্দরী অভিনেত্রী। সেইসঙ্গে একজন শক্তিশালী মানুষও বটে। সিটাডেলে করা তার চরিত্র দিয়ে তিনি সবাইকে চমকে দেবেন বলে মনে করি আমি। কে জানে, আমরা হয়তো তাকে একদিন ‘এটারনালস’ ছবির কোনো চরিত্রে দেখব’- যোগ করেন ম্যাডেন।

এদিকে ‘টেক্সট ফর ইউ’ সিনেমায় প্রিয়াঙ্কাকে সেলিন ডিওন, স্যাম হেগুইন ও মিনডি কালিংয়ের সঙ্গে, ‘ম্যাট্রিক্স’র ৪র্থ কিস্তিতে কিয়ানু রিভেসের মতো তারকাদের সঙ্গে দেখা যাবে। তারমধ্যে ‘ম্যাট্রিক্স’ সিনেমাটি এই বছরের শেষ দিকে বড়দিনে মুক্তির অপেক্ষায় রয়েছে।

নিজ দেশ ভারতে এসে প্রিয়াঙ্কা ঘোষণা করেছিলেন তিনি ‘জি লে জারা’-তে ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটের সঙ্গে অভিনয় করবেন। ফারহান আখতার পরিচালিত সিনেমাটি রোড ট্রিপকে ঘিরে। এ সিনেমাটি নিয়ে বেশ আগ্রহী বলিউডপ্রেমীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com