বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

আমার কাছে কাজের চেয়ে সন্তান বড়

ছোটপর্দার জনপ্রিয় মুখ তাসনুভা এলভিন মাতৃত্বকালীন বিরতি শেষে আবারও কাজে ফিরছেন। সাম্প্রতিক কাজ নিয়ে তিনি কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান

এই সময়ে…

এই তো ভালো আছি। সময়টাও ভালো যাচ্ছে। গত বছর ৯ জুলাই আমি মেয়ের মা হয়েছি। এরপর থেকে আর কাজ করিনি। বাচ্চাকেই বেশি করে সময় দিচ্ছি। কারণ আমার কাছে কাজের চেয়ে সন্তানের প্রায়োরিটি বেশি।

আবার কাজ…

আগের মতো ওই অর্থে নাটক-টেলিফিল্মে আবার পুরোপুরি কাজ শুরু করে দিইনি। তবে টুকটাক কিছু কাজ করি- যেমন টিভিসি, ওভিসি। প্রথম কাজটা করি আমার বেবির বয়স যখন সাত মাস তখন। প্যারাসুটের বেবি কেয়ার প্রোডাক্টের একটি বিজ্ঞাপন ছিল সেটা। বিজ্ঞাপনে আমার মেয়েকেও দেখানো হয়েছে। কভিডের ঝুঁকির কারণে ওই কাজটা করতে চাইনি প্রথমে। পরে তারা বোঝাল যে সব সতর্কতা মেনেই কাজটা করবে, এমনকি তারা মাত্র তিনজন এসেছিল শ্যুট করতে, যারা এসেছিল তাদের কভিড সার্টিফিকেটও দেখিয়েছে। মূলত ওরা জোরাজুরি করে বলেছিল যে, তাদের বিজ্ঞাপনে একজন সেলিব্রেটি মা দরকার- আপনার মতো। পরে ওদের শর্ত দিয়েছিলাম যে আমার বাসায় এসে কাজ করতে হবে। তারা সেই শর্তে রাজি হয়। সেভাবেই প্যারাসুটের কাজটা করা। আর কিছুদিন আগে হিমালয়া থেকে আমার সঙ্গে যোগাযোগ করে তাদের একটা স্কিন কেয়ার প্রোডাক্টের ওভিসির ব্যাপারে। তাদেরও একজন সেলিব্রেটি মা দরকার। পরে আমার বাসাতেই কাজটা করেছি। এভাবেই দুটি কাজ করেছি। এরকম ছোট ছোট কিছু কাজ করছি। বাচ্চার যাতে ক্ষতি না হয়- এমন দেখে দেখেই কাজ করছি। আর বাচ্চার দুই বছর পূর্ণ হলেই আবারও নাটক টেলিফিল্মে নিয়মিত হব।

এর বাইরে কিছু প্রমোশনাল কাজ করছি। সেগুলো বাসা থেকেই বসে করছি। এগুলোতে রিমুনারেশনও ভালো অসে। একদম ঘরে বসে যেগুলো করা যায় সেই কাজগুলোই এখন করছি।

মাতৃত্বকাল…

মাতৃত্বকাল খুব ভালো যাচ্ছে। প্রথম বাচ্চা তো, ফলে প্রথম দিকে খুব প্যারা খেতাম। এখন সমস্যা হয় না। আর আগে তো শ্যুটিং করতাম, বাইরে বাইরে ঘুরতাম। কিন্তু বাচ্চা হওয়ার পর ঘরে বসে থাকতে খারাপ লাগত। এরপর ধীরে ধীরে ভালো লাগা শুরু করে। আর বাচ্চা ও পরিবারের সদস্যদের নিয়ে এখন মাঝে মাঝেই ঘুরতে যাই, ফলে আগের মতো সেই বোরিংনেসটা এখন আর নেই।

বাচ্চা সামলে…

যখন নিয়মিত কাজ শুরু করব, তখন বাচ্চাটাকে কাছের মানুষ বা ডে কেয়ারে রেখে কাজ করব। আর আমি তো আগে থেকেই বেছে বেছে কম কাজ করি। অন্য দশজনের মতো প্রতিদিন কাজ করি না। ফলে খুব একটা সমস্যা হওয়ার কথা না। আর যেহেতু বাচ্চার দুই বছর পূর্ণ হওয়ার পর কাজ শুরু করব, তখন বাচ্চাও একা একা খেলতে পারবে। অবশ্য ইতিমধ্যেই একটা ডে কেয়ারের সঙ্গে কথাও হয়েছে। হয় ডে কেয়ারে রাখব, না হয় আম্মু বা ভাইয়ের বউয়ের কাছে রেখে কাজে যাব।

অনেক দিন পর পর একটা দুইটা কাজ কেন করছি? কারণ, মানুষ যেন মনে করে যে তাসনুভা এলভিন এখনো হারিয়ে যায়নি। তাই মাঠে থাকার জন্যই টুকটাক কিছু কাজ করছি। আমি আসলে হারিয়ে যেতে চাই না।

সিনেমায়…

নিয়মিত কাজ শুরু করার পর ইচ্ছে আছে সিনেমাতেও অভিনয় করব। তবে বাণিজ্যিক কোনো সিনেমায় নয়। একটু আর্ট ঘরানার সিনেমা- ধরেন বাঁধন আপু যেরকম রেহানা মরিয়ম নূর করল, এই টাইপের সিনেমা করতে চাই। জানি না করতে পারব কি না। তবে ইচ্ছে আছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com