বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
ভারতে পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থনের জন্য সস্প্রতি যে কজন মুসলিম নাগরিককে গ্রেফতার বা আটক করা হয়েছে নাফিসা আতারি তাদেরই একজন- যা বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের বাকস্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে। পর্যবেক্ষকরা বলছেন, এটা ভারতের মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক সংগঠনের ভারতীয় জনতা পার্টি- বিজেপির যে উদ্দেশ্য তাতে নতুন অস্ত্র হিসেবে যোগ হয়েছে এই ধরপাকড়। যদিও বিজেপি সেটা জোরালোভাবে নাকচ করে আসছে।