বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সানিয়া মালহোত্রার সুসময়

মায়ানগরী মুম্বাইয়ে একবুক স্বপ্ন নিয়ে প্রতিদিন আসেন হাজারো মানুষ। এসেছিলেন সানিয়া মালহোত্রাও। এখন তিনি বলিউডের প্রতিষ্ঠিত নায়িকা। আমির খানের ‘দঙ্গল’ সিনেমা দিয়ে প্রথমে নজর কাড়েন। এরপর বিশাল ভরদ্বাজের ‘পটাকা’, অমিত শর্মার ‘বাধাই হো’, অনুরাগ বসুর ‘লুডো’র মতো ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। সম্প্রতি মুক্তি পাওয়া ‘পাগলেট’ সিনেমায় তার অভিনয়ে প্রঞ্চমুখ পুরো বলিউড। এবার নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই প্রতিভাবান অভিনেত্রী। আজ নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে তার ছবি ‘মিনাক্ষী সুন্দরেশ^র’। করণ জোহর প্রযোজিত ও বিবেক সোনি পরিচালিত এই সিনেমায় তার নায়ক ‘মারদ কো দারদ নেহি হোতা’খ্যাত অভিনেতা অভিমন্যু দাসানি। তিনি বিখ্যাত বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রীর পুত্র। ছবিটির গান ও টিজার দর্শকের পছন্দ হয়েছে।

ক্যারিয়ারে যেহেতু সুসময়, সে বাতাস ব্যক্তিজীবনেও দোলা দেবে সেটাই স্বাভাবিক। সিনেমার পাশাপাশি সানিয়া খবরের শিরোনামে বিলাসবহুল ফ্ল্যাটের মালিক হয়ে। জুহুর ভার্সোবা লিংক রোডের ‘বেভিউ’ বিল্ডিংয়ে ফ্ল্যাটটি কিনে সুপারস্টার হৃতিক রোশনের প্রতিবেশী হলেন এই বলিউড অভিনেত্রী। সব মিলিয়ে এবারের দিওয়ালি এই বলিউডকন্যার জন্য অত্যন্ত বিশেষ। জানা গেছে, বিলাসবহুল এই ফ্ল্যাটের মূল্য ১৯ কোটি রুপি। মুম্বাইতে সানিয়ার এটাই প্রথম সম্পত্তি নয়; ২০১৮ সালে চোখধাঁধানো আরেকটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি। তখন ‘দঙ্গলকন্যা’ সাংবাদিকদের বলেছিলেন, ‘এখন এই শহর আমার ঘর হয়ে গেছে। আমি এই শহরে অনেক সুরক্ষিত বোধ করি। কীভাবে নিজের যোগ্যতায় প্রতিষ্ঠা পাওয়া যায়, এই শহর আমাকে শিখিয়েছে। আমাকে মুম্বাই অনেক বেশি পরিণত আর শান্ত করে তুলেছে। আমার পরিবার দিল্লিতে থাকে। আর প্রায়ই ওরা আমার সঙ্গে দেখা করতে মুম্বাইতে আসে। পাঁচ বছর ধরে মুম্বাই আমার ঠিকানা। এই শহর আমাকে দুই হাত ভরে দিয়েছে।’  সানিয়া আরও বলেছিলেন, ‘এই ফ্ল্যাট কেনার আগে আমি এক বেডরুমের ফ্ল্যাটে থাকতাম।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com