বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পরীমনির রিমান্ড: নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই বিচারক

মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনির দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুর করায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিচারিক আদালতের দুই বিচারক। এসময় ভবিষ্যতে রিমান্ড মঞ্জুরের ক্ষেত্রে সতর্ক থাকবেন বলেও অঙ্গীকার করেছেন ওই দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

রোববার এ বিষয়ে শুনানি শেষ হয়েছে। যার রায় ঘোষণার তারিখ রেখেছেন আগামী ২৫ নভেম্বর। দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এ এসএম আব্দুল মোবিনের বেঞ্চ শুনানিতে নিঃশর্ত ক্ষমা চান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম।

দুই বিচারকের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল আলীম মিয়া জুয়েল, আইন ও সালিস কেন্দ্রের পক্ষে জেড আই খান পান্না, পরীমনির পক্ষে মজিবুর রহমান ও রাষ্ট্রপক্ষে ছিলেন এ এম আমিন উদ্দিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর দুই বিচারক ক্ষমা না চেয়ে ব্যাখ্যা দিলে তাতে অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট। আবারো তাদের ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়।পরে ২৪ অক্টোবর আরো এক সপ্তাহ সময় নেন দুই বিচারক।

গত ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‍্যাব। পরে তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় পরীমনিকে প্রথমে চার দিন, দ্বিতীয় দফায় দুই দিন, তৃতীয় দফায় এক দিনসহ মোট সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

মামলায় জামিন আবেদনের শুনানির দিন দেরিতে নির্ধারণ করা নিয়ে জজ আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। এ বিষয়ে হাইকোর্টের আদেশে গত ৩১ আগস্ট পরীমনিকে জামিন দেন বিচারিক আদালত। পরদিন মুক্তি পান পরীমনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com