বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

এবার তিব্বতি ভাষায় মানিকে মাগে হিতে, আসল সুরের থেকে বেশি চমকপ্রদ

কয়েক মাস ধরে সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং একটি গান ‘মানিকে মাগে হিতে’।  শ্রীলংকার সিংহলি ভাষার মিষ্টি একটি গানের সুরে অনেকেই মজেছেন। ২৮ বছর বয়সি গায়িকা ইয়োহানি ডি সিলভার গাওয়া গানটি এখন পর্যন্ত শোনেননি, এমন নেটিজেন খুঁজে পাওয়া দুষ্কর।

এবার সেই গানেরই তিব্বতি ভার্সন মন জয় করেছে নেটিজেনের। গত মাসের শেষেই ইউটিউবে পোস্ট করা হয়েছে মানিকে মাগে হিথে গানটি। চার শিল্পী তেনজিং ডেকইয়ং, তেনজিং পাইক্স, উগেন নরবু ও তেনজিং মিলে গানটির সাথে তিব্বতি র‍্যাপ মিশ্রণ করে দারুণ একটা ভার্সন তৈরি করেছেন। ইউটিউবে মুক্তি পাওয়ার পরই গানটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নেটিজেনরা বলছেন, আসল গানের তুলনায় তিব্বতি ভার্সন আরও বেশি রিদমিক। যাকে বলে একেবারে নাচের গান।

এর আগে গানটির সুরে নতুন গান প্রকাশ করেন শিল্পী অর্পণ চক্রবর্তী। গানের নাম ‘সুকুমারী’। ‘মানিকে মাগে হিতে’র গানের সুরের সাথে তিনি মিশিয়েছেন বাংলা ভাষা। ‘তোর মনের গহিন গানে কাজল কালো নয়ন জানে আমি কি যে করি…’ এমন লিরিকে গাওয়া গানটি সংগীতপ্রেমীদের হৃদয় ছুঁয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com