বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

আর সেভাবে জন্মদিন পালিত হবে না

নাট্যব্যক্তিত্ব আলী যাকের আর তার পুত্র জনপ্রিয় অভিনেতা ইরেশ যাকেরের জন্ম একই দিনে। আজ বাবা-ছেলের জন্মদিন। মৃত্যুর পর বাবার প্রথম জন্মদিন পালন নিয়ে ইরেশ যাকেরের সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

জন্মদিন…

বাবা আর আমার একই দিনে জন্ম। করোনার আগে প্রতিবারই বেশ ঘটা করে দিনটা পালন করতাম আমরা। পারিবারিকভাবে তো আয়োজন থাকতই, অফিস বা বন্ধুমহলেও কেক কাটা হতো। গত বছর আমাদের জন্মদিনে বাবা বেশ অসুস্থ ছিলেন। তারপরও দিনটি ঘরোয়াভাবে পালন করেছিলাম। জন্মদিনের পরদিন পরিবারের সবাই মিলে গ্রামের বাড়ি রতনপুর গিয়েছিলাম। সেখানে বেশ মজা করেছিলাম। দিনটা ভালোই কেটেছিল। এবারের জন্মদিনে সেদিনের কথা বারবার মনে পড়ছে। হয়তো আর কখনো সেভাবে জন্মদিন পালন করা হয়ে উঠবে না। এবারের জন্মদিনে নিজে কিছুই করছি না। ভাবতেও খারাপ লাগছে, বাবা আমাদের মাঝে আর নেই।

আয়োজন…

বাবাসহ আমাদের পুরো পরিবার নাগরিক নাট্যসম্প্রদায়ের সদস্য। এবারের জন্মদিন উপলক্ষে আজ সন্ধ্যায় বাবাকে নিয়ে দলটি স্মরণ অনুষ্ঠান করছে শিল্পকলা একাডেমিতে। সেখানে নাট্যাঙ্গনের প্রখ্যাত মানুষেরা উপস্থিত থাকবেন। পরিবারের সবাইকে নিয়ে আমিও সেখানেই থাকব। তবে পরিবারের পক্ষ থেকে এশিয়াটিকে বাবার অফিসটা নতুন করে সাজিয়েছি। ওটা এখন আর অন্য কাজে ব্যবহার করব না। সেখানে বাবার স্মৃতিবিজড়িত বাছাই করা কিছু ছবি, তার লেখাসহ নানা উপকরণ সাজিয়ে রাখছি। সকালে এটার উদ্বোধন হবে। বাবার কাছের মানুষদের আমন্ত্রণ জানিয়েছি। কেক কাটার ব্যবস্থাও রয়েছে।

বাবার গল্প…

বাবার জন্মস্থান চট্টগ্রাম, ১৯৪৪ সালের ৬ নভেম্বর। দাদা তৎকালীন মহকুমা প্রশাসক (এসডিও) ছিলেন। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। সিঁড়িঘরের কাছে বালুর বস্তা দিয়ে ট্রেঞ্চমতো করা হয়েছিল। সিগন্যালের আওয়াজ কানে এলেই বোঝা যেত, একটু পরই প্লেন থেকে বোমা ছোড়া হবে। তখন সবাইকে চলে যেতে হতো ট্রেঞ্চে। সেই বালুর বস্তাঘেরা ট্রেঞ্চে রাত ১০টায় তার জন্ম। বাবার মুখে শুনেছি তার ছেলেবেলায় জাপানিদের ভয়ে মিয়ানমার থেকে যে বাঙালিরা কক্সবাজার আসত, তাদের তত্ত্বাবধান করতেন আমার দাদা।

নতুন কাজ…

সম্প্রতি দারুণ দুটি কাজ করেছি। গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমার পুরো শ্যুটিং শেষ। ক্যামেরায় ছিলেন খসরু। তার সময় স্বল্পতা ছিল বলে আমরা টানা কাজ শেষ করেছি। আমার খুব ভালো লেগেছে ছবিটি করে। সহশিল্পী হিসেবে ছিলেন শরিফুল রাজ, মোস্তফা মনোয়ার, পরীমণিসহ অনেকে। এ ছাড়া কুয়াকাটাতে কলকাতার ওয়েব প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য একটি সিরিজে কাজ করেছি। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত এই সিরিজের নাম ‘বলি’। দারুণ সব অভিনেতা অভিনয় করেছেন। ছিলেন চঞ্চল চৌধুরী, সোহানা সাবা, সালাহউদ্দিন লাভলু, সোহেল মন্ডল, লুৎফর রহমান জর্জ প্রমুখ। চর এলাকায় ক্ষমতা ও প্রতিপত্তি নিয়ে কোন্দলের গল্প এটি। দুটি কাজই দর্শকের পছন্দ হবে বলে আমার বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com