বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ড ও পাকিস্তান মুখোমুখি হয়েছে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সে ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করে ৪ উইকেটে ১৮৯ রানের বড় স্কোর দাঁড় করিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের এই বড় সংগ্রহে বড় অবদান অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিকের। বাবর ৪৭ বলে ৬৬ রানে আউট হলেও শোয়েব মাত্র ১৮ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। এছাড়া মোহাম্মদ হাফিজ ১৯ বলে ৩১ রান করেন।
স্কটল্যান্ডের ক্রিস গ্রিভস দুটি উইকেট নেন। এছাড়া হামজা তাহির ও শাফিয়ান শরীফ একটি করে উইকেট নেন। স্কটল্যান্ডের বিপক্ষে আজ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যাবে পাকিস্তান। অন্যদিকে, সুপার টুয়েলভে প্রথম জয়ের সন্ধানে রয়েছে স্কটল্যান্ড। গ্রুপ টু থেকে পাকিস্তানের পাশাপাশি নিউজিল্যান্ড সেমিতে উঠেছে। গ্রুপ পর্ব থেকে বিদায় নিচ্ছে ভারত।