বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

বাবর ও তার দলকে ইমরানের সান্ত্বনা

সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের সবগুলোতে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিলো পাকিস্তান। শিরোপা জয়ের অন্যতম দাবীদারও ছিলো তারা। কিন্তু পাকিস্তানের শিরোপা জয়ের স্বপ্ন সেমিফাইনালের ভেঙ্গে চুরমার করেছে অস্ট্রেলিয়া। শেষ চারে ৫ উইকেটে অসিদের কাছে হেরেছে পাকিস্তান।
বিশ্বকাপ মিশন সেমিফাইনালে থমকে যাওয়ায় হতাশ পাকিস্তান দল। এ অবস্থায় পাকিস্তান দলকে সাহস দিলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। টুইটারে বাবর ও তার দলের প্রতি বার্তা দিয়েছেন ইমরান।
১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী পাকিস্তানের অধিনায়ক ইমরান লিখেছেন, ‘বাবর আজম ও দলকে বলছি : এই মুহূর্তে তোমাদের কেমন লাগছে, তা আমি জানি, কারণ ক্রিকেট মাঠে এমন হতাশায় ডুবে যাওয়ার সাথে আমারও পরিচয় আছে। তবে তোমরা যে মানের ক্রিকেট খেলেছো এবং জয়ের পর যে বিনয় দেখিয়েছ, তাতে তোমাদের গর্ব বোধ করা উচিত। অস্ট্রেলিয়া দলকে অভিনন্দন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com