বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সদ্যজাত ছেলেকে কোলে নিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন নায়িকা পূজা

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জী। অনেক দিন থেকেই চলচ্চিত্র থেকে দূরে এই নায়িকা। গত মাসেই ভক্তদের সুখবর দিয়েছিলেন ছেলে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সে সময় ঝামেলা এড়াতে তড়িঘড়ি করে আইনি বিয়ে সেরেছিলেন পূজা। এবার তিনি সারছেন সামাজিক বিয়ের পর্ব।

ছেলে কৃশিবকে কোলে নিয়ে বিয়ের পিঁড়িতে বসবেন পূজা ব্যানার্জী ও কুণাল ভার্মা। সন্তান জন্মের পরেই পূজা ঠিক করেছিলেন ছেলে একটু বড় হলে ধুমধাম করে বিয়ের কাজ সেরে ফেলবেন। সেটাই করছেন তিনি।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্য ইনস্টাগ্রামে পূজা নিজেই ভক্তদের বিয়ের কথা জানিয়েছেন। সেখানে অনুরাগীদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, আবার বিয়ে করছেন তিনি! বন্ধু-বান্ধব, দুই পরিবারের সব সদস্যদের নিয়ে সোমবার (১৫ নভেম্বর) গোয়ায় বসবে এই বিয়ের আসর।

ছেলেকে কোলে নিয়ে এমন বিয়ে নিয়ে বেশ উত্তেজিত অভিনেত্রী। ভারতীয় একটি গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘কাগুজে বিয়েতে মন ভরে! গায়ে হলুদ, মেহেন্দি, সাতপাক ঘোরা, মালাবদল- কিচ্ছু হবে না?’ পূজা বলেন, ‘আমার আবদার মেনে বাঙালীর মতোই কৃণাল ধুতি-পাঞ্জাবি-টোপর সব পরবে। এখন থেকেই ধুতি পরা নিয়ে বেশ চিন্তায় আছে। ধুতি যদি সামলাতে না পারে!’

তবে কুণালও মহাখুশি। অভিনেত্রী বিয়ের তারিখ ঘোষণা দিতেই তিনি জানিয়েছেন, ‘তুমি এগোও… আমি এক্ষুণি আসছি।’ ইতোমধ্যেই নায়িকা ছেলে নিয়ে পাড়ি দিয়েছেন গোয়ার উদ্দেশে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com