বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

আসছে ‘স্কুইড গেমে’র দ্বিতীয় সিজন

‘স্কুইড গেম’ এর প্রথম সিজনে যাদের তৃষ্ণা মেটেনি, তাদের জন্য সুখবর। আসছে দ্বিতীয় সিজন। গত ৯ নভেম্বর সংবাদ সংস্থা এপির সঙ্গে আলাপে সিরিজটির নির্মাতা হং দুং ইয়ক বলেছেন, দ্বিতীয় সিজনের এতটাই চাহিদা যে এটি নির্মাণ না করার কোনো সুযোগ দর্শক রাখেননি।

২০১৯ সালে প্রথমবার সিরিজটি ঘোষণা থেকে নির্মাণ পর্যন্ত সময় লাগে দুই বছর। কিন্তু প্রোডাকশনের অনেক কিছুই এবার প্রস্তুত আছে। এবার তাই নির্মাণে সময় কম লাগবে। আশা করা যাচ্ছে, ২০২২ সালের শেষ দিকে দর্শকের সামনে হাজির হবে ‘স্কুইড গেম ২’।

২০০৮ সালে প্রথম সিজনের চিন্তা করার পর গল্প সাজাতে অনেক সময় পেয়েছিলেন। প্রথম দুই এপিসোডের স্ক্রিপ্ট চূড়ান্ত করতেই লেগেছিল ছয় মাস। এরপর বন্ধুদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের দেওয়া কিছু সূত্র ধরে গল্প বুনেছেন। এবার যেহেতু সময় কম, তাই একার বদলে কয়েকজনকে সঙ্গে নিয়ে দ্বিতীয় সিজনের গল্প লিখতে চান।

এপির সঙ্গে আলাপে দ্বিতীয় সিজনের গল্প বিষয়েও একটা ইঙ্গিত দিয়েছেন হং দুং ইয়ক। তিনি বলেছেন, গল্পটা তার মাথায় আছে। কেমন হবে এখনই বলা মুশকিল। তবে সং গি হুন (মূল চরিত্র) আবার ফিরে আসবে। এবার সে নিপীড়িত ব্যক্তিদের হয়ে কিছু একটা করবে। আধুনিক পুঁজিবাদী সমাজে গি হুনের সে চেষ্টা হবে দুঃসাহসিক। প্রথম সিজনের অনেক চরিত্রই বিভিন্ন পর্বে মারা গেছে।

দ্বিতীয় সিজনে ফ্ল্যাশব্যাকে ফিরবে তারা। এ ছাড়া এবার বেশির ভাগ চরিত্রই থাকবে নতুন। তবে সিরিজটি যেহেতু তুমুল জনপ্রিয়তা পেয়েছে, তাই বিশ্বের নানা প্রান্তের দর্শকের কাছে পরিচিত, এমন কাউকে দ্বিতীয় সিজনে মূল চরিত্রগুলোর মধ্যে রাখা হবে। হং দুং বলেছেন, হতে পারেন তিনি ‘ট্রেন টু বুসান’খ্যাত গং ইয়ু।

শুধু যে তারকাখ্যাতির কারণেই গং ইয়ু থাকছেন, তা কিন্তু নয়। প্রথম সিজনে তিনি ছিলেন খেলোয়াড় সংগ্রাহক। প্রথম সিজনের শেষ দৃশ্যে দেখা যায় আবার শুরু হয়েছে স্কুইড গেম। সুতরাং দ্বিতীয় সিজনে গেমের খেলোয়াড় সংগ্রহের জন্য পরিচালক স্বাভাবিকভাবেই গং ইয়ুর চরিত্রকে হাজির করতে পারবেন।

আর শেষ দৃশ্যে মূল চরিত্র সং গি হুনকে দেখা গেছে লাল চুলে। দর্শকদের কাছে এটি সাধারণ মনে হলেও ব্রিটিশ সাপ্তাহিক ম্যাগাজিন ‘রেডিও টাইমস’কে পরিচালক বলেছেন, এটি বোঝায় যে টাকার পেছনে ছুটতে ছুটতে অর্থকড়ির ওপর বীতশ্রদ্ধ সং গি হুন। সুতরাং দ্বিতীয় সিজনে তার ভূমিকাটা হবে ভিন্ন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com