বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

অবশেষে মুক্তি পেলেন ব্রিটনি স্পিয়ার্স

গত ১৩ বছর ধরে পিতা জেমি স্পিয়ার্সের অভিভাবকত্বের অধীনে ছিলেন পপ সঙ্গীত তারকা ব্রিটনি স্পিয়ার্স। শুক্রবার সেই অভিভাবকত্ব বাতিল করে যুক্তরাষ্ট্রের লস অ্যানজেলেসের একটি আদালত। ফলে অবশেষে ১৩ বছর পরে পুরোপুরি স্বাধীনতা পেয়েছেন তিনি।

এ দিনটিকে ব্রিটনি স্পিয়ার্স তার জীবনের সেরা দিন বলে উল্লেখ করেছেন। মুক্তি পাওয়ার নির্দেশের পর ইন্সটাগ্রামে তার সাড়ে তিন কোটি অনুসারীকে বলেছেন, আনন্দে আমার কান্না আসছে। আদালতে শুনানির সময় লস অ্যানজেলেস কোর্টের সামনে সমবেত হয়েছিলেন তার বিপুল সংখ্যক সমর্থক, ভক্ত। তারা জেমি স্পিয়ার্সের অধীনে ব্রিটনি স্পিয়ার্সের অভিভাবকত্বকে নির্যাতনমূলক বলে অভিহিত করেছেন।

তিারকা খ্যাতি পাওয়ার পরে মদে আসক্তিসহ নানা অনিয়মে জড়িয়ে গিয়েছিলেন ব্রিটনি। ফলে আদালত তাকে তার পিতা জেমস স্পিয়ার্সের অভিভাবকত্বে ছেড়ে দিয়েছিল। রায়ের পরে আদালতের এমন সিদ্ধান্তকে প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন জেমি। তবে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজে নেয়ার আগে আরেকবার ভাবা উচিত ছিল ব্রিটনির- এ মন্তব্যও করেছেন তিনি। তার আইনজীবীরা আদালতে যুক্তি উপস্থাপন করে বলেছিলেন যে, ব্রিটনির জীবন ছিল বিশৃংখল। তিনি শারীরিক, মানসিক, ইমোশন এবং আর্থিক হতাশার মধ্যে ছিলেন।

এ অবস্থায় ব্রিটনির আর্থিক বিষয় দেখাশোনার জন্য তার অভিভাবককে ক্ষমতা দিয়েছিল আদালত। একই সঙ্গে তার ব্যক্তিগত জীবনে ক্যারিয়ার বিষয়ক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাও দেয়া হয়েছিল। এমনকি ব্রিটনি টিনেজ ছেলেদের সঙ্গে সাক্ষাত করতে পারবেন কিনা এবং তিনি আবার বিয়ে করতে পারবেন কিনা সে বিষয়ের কর্তৃত্বও দেয়া হয়েছিল অভিভাবককে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com