বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

শাহরুখপুত্র আরিয়ানের দেহরক্ষী হতে আবেদনপত্রের হিড়িক

ছেলের জন্য দেহরক্ষী নিয়োগের পরিকল্পনা করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

শাহরুখ চাইছেন, যেকোনও বিপদের মুখে দেওয়াল হয়ে কেউ দাঁড়ান আরিয়ানের সামনে, আগলে রাখুন তাকে।  খবর আনন্দবাজার পত্রিকার।

এ খবর জানাজানি হতেই ডজন ডজন আবেদন পত্র জমা পড়েছে বাদশার প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর দফতরে।

বহু নিরাপত্তা সংস্থা এবং ব্যক্তিগত দেহরক্ষীরা যোগাযোগ করা শুরু করেছেন শাহরুখ খানের সহকর্মীদের সঙ্গে।

মাদক মামলায় মাসেকখানি জেলে কাটিয়ে গত মাসের শেষের দিকে বাড়ি ফিরেছেন ২৪ বছরের তারকা সন্তান। শনিবার আরিয়ানের জন্মদিন।

ছেলের এই বিশেষ দিনটি উদ্যাপনের অপেক্ষায় ছিলেন আরিয়ানের বাবা-মা শাহরুখ এবং গৌরী খান। দিন কয়েক পর ‘পাঠান’ ছবির শ্যুটিংয়ের জন্য স্পেনে উড়ে যাবেন কিং খান।

শহর ছাড়ার আগে ছেলেকে বিশ্বস্ত কারও সুরক্ষায় রেখে যেতে চাইছেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com