বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

হুমায়ূন আহমেদের জন্মদিনে শাওনের গান

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন আজ। তার স্মরণে নতুন গান গাইলেন সহধর্মিণী মেহের আফরোজ শাওন। আর গানটি হলো- ‘যদি মন কাঁদে’র দ্বিতীয় অধ্যায়।

‘যদি মন কাঁদে-দ্বিতীয় অধ্যায়’ গানটির কথা লিখেছেন মোহাম্মদ ফজল। এর কথাগুলো এমন- ‘একটু পরে নামিবে আঁধার বেলাও ফুরিয়ে যাবে, সত্যি কি তুমি আমার নৃত্যের সাথী হবে?’। আর আগের গানটার মতো এটারও সুর করেছেন এস আই টুটুল। মিউজিক ভিডিও পরিচালনায় খায়ের খন্দকার। গতকাল শুক্রবার রাতে গানটি প্রকাশ হয়েছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে শাওন বলেন, ‘যদি মন কাঁদে আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি গান। শ্রোতারা গানটি পছন্দ করেছেন, শুধুমাত্র এজন্যই না। এই গানটির সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। গানটিতে যখন কণ্ঠ দেই তখন নিষাদ আমার পেটে। সেই গানটির কোনো মিউজিক ভিডিও ছিল না। শ্রোতাদের এত ভালোবাসা পেয়ে অভিভূত হয়েছিলাম। আমি সৌভাগ্যবান এমন একটি গান গাইতে পেরেছি।’

 

তিনি আরও বলেন, ‘অনেক চমৎকার গান আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে আছে। সব গান আসলে শ্রোতাপ্রিয় হয় না। সেই গানটির দ্বিতীয় অধ্যায় হতে পারে এটি আমার মাথায় কখনও আসেনি। হঠাৎ করেই গানের গীতিকার মোহাম্মদ ফজল আমাকে বলেন গানটির দ্বিতীয় অধ্যায় করা যেতে পারে। আমি প্রথমে বিষয়টি হেলাফেলা করেছিলাম। কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি বারংবার আমাকে জানানোর পর দেখলাম গানটির মধ্যে হৃদয়ের টান আছে। এস আই টুটুল গানটিতে অসম্ভব সুন্দর একটা সুর করেছেন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com