বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
উপমহাদেশের প্রাচীন চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (আইএফএফআই) ৫২তম আসরে উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন পিকক’-এর জন্য লড়বে বাংলাদেশের সিনেমা ‘পায়ের তলায় মাটি নাই’। ২০ নভেম্বর থেকে গোয়ায় বসছে চলচ্চিত্র উৎসবটি। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, ৫২তম এই আসরের মূল প্রতিযোগিতা বিভাগে বিভিন্ন দেশের মোট ১৫টি সিনেমা রয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে রয়েছে মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম সিনেমা ‘পায়ের তলায় মাটি নাই’। এ ছাড়া এ উৎসবের মূল পর্বে রয়েছে ফিনল্যান্ডের ‘অ্যানি ডে নাউ’, যুক্তরাষ্ট্রের ‘ল্যান্ড অব ড্রিমস’, পোল্যান্ডের ‘লিডার’, রাশিয়ার ‘মস্কো ডাজ নট হেপেন’, জাপানের ‘রিং ওয়ান্ডারিং’ এবং ভারতের তিনটিসহ মোট ১৫টি সিনেমা। আইএফএফআই’র মূল প্রতিযোগিতায় ‘পায়ের তলায় মাটি নাই’ ঠাঁই করে নেওয়ায় উচ্ছ্বসিত প্রযোজক ও নির্মাত আবু শাহেদ ইমন।