বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সৌমিত্র চট্টোপাধ্যায়ের আজ প্রয়াণ দিবস। গত বছরের ১৫ নভেম্বর বাংলা ভাষাভাষী মানুষদের কাঁদিয়ে চির বিদায় নিলেন সত্যজিৎ রায়ের ‘অপু’। বিশেষ এই দিনে প্রিয় অভিনেতাকে স্মরণ করছেন ভক্ত অনুরাগী ও বিশিষ্টজনেরা।
সৌমিত্রের অভিনয়জীবনের ব্যাপ্তি প্রায় ছয় দশকের। দীর্ঘ ৬০ বছরের ক্যারিয়ারে তার অভিনীত ছবি প্রায় তিন শতাধিক। অসংখ্য চরিত্রে তিনি অভিনয় করেছেন বললে অত্যুক্তি হবে না। তবে মানুষ তাকে সবচেয়ে বেশি মনে রেখেছে তার অভিনীত প্রথম চরিত্র অপুর সংসার-এর ‘অপু’কে দিয়েই।
সিনেমায় আসার আগে তিনি রেডিওর ঘোষক ছিলেন এবং মঞ্চেও অভিনয় করতেন। ধীরে ধীরে তিনি সত্যজিৎ রায়ের সঙ্গে ১৪টি সিনেমায় অভিনয় করেন। তার অভিনীত কিছু কিছু চরিত্র দেখে ধারণা করা হয়, তাকে মাথায় রেখেই গল্প বা চিত্রনাট্যগুলো লেখা হয়েছিল।
করোনা আক্রান্ত হয়ে গেল বছরের ৬ অক্টোবর বেলভিউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। পরবর্তীতে করোনামুক্ত হলেও দেখা দেয় তার অন্যান্য নানান শারীরিক সমস্যা। চলছিল জীবন-মৃত্যুর লড়াই। শেষ পর্যন্ত ৪০ দিনের মাথায় গত ১৫ নভেম্বর হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।