বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ। মুম্বইনিবাসী এই বাঙালি অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠান কিন্তু হবে কলকাতাতেই। হ্যাঁ, আগামী ৫ই ডিসেম্বর ছাদনা তলায় বসবেন ‘নাগিন’ খ্যাত এই অভিনেত্রী। বাংলা ছবি দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন সায়ন্তনী, তবে হিন্দি সিরিয়ালের সুবাদেই সবচেয়ে বেশি পরিচয় তার। সায়ন্তনীর হবু বর কে জানেন? দীর্ঘদিনের প্রেমিক অনুরাগ তিওয়ারির সঙ্গেই সাত পাকে বাঁধা পড়বেন এই বঙ্গ সুন্দরী।