সোমবার এই সূচক ০.১৩ শতাংশ কমে ৯৫.০১২ হয়েছে। ডলার সূচকের মাধ্যমে ইউরো, পাউন্ড, জাপানি ইয়েন, ক্যানাডিয়ান ডলার, সুইডিশ ক্রোনা ও সুইস ফ্রাংকের বিপরীতে ডলারের শক্তি কতটা, তা জানা যায়।
আগস্টের মাঝামাঝি থেকে ডলারের দাম বাড়ছিল। বাংলাদেশেও এখন ডলারের দাম বাড়তির দিকে রয়েছে। ফলে আমদানিকারকরা ক্ষতির মুখে পড়ছেন। তবে লাভ হচ্ছে রপ্তানিকারকদের। ডলারের দাম বাড়ার সঙ্গে আমদানি করা পণ্যের দামের সম্পর্ক রয়েছে।