বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
ত্রিপুরায় সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে রিপোর্ট করে গ্রেপ্তার হওয়া সেই দুই নারী সাংবাদিক সমৃদ্ধি সাকুনিয়া এবং স্বর্ণা ঝা জামিন পেয়েছেন। এ মামলার শুনানিতে আদালত বলেছে, তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মারাত্মক এক অপরাধ। কিন্তু তাদেরকে আটকে রাখা তাদের ব্যক্তিগত স্বাধীনতাকে চরম মাত্রায় খর্ব করে। এমন যুক্তিতে আদালত তাদের জামিন দিলেও রাজ্যের তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী তাদের আক্রমণ করে কথা বলেছেন। তিনি বলেছেন, তারা ত্রিপুরার সাম্প্রদায়িক ঘটনা নিয়ে তাদের পোস্ট দিয়ে সরকার বিরোধিতায় জনগণকে উস্কে দিচ্ছেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
সম্প্রতি ত্রিপুরায় একটি মসজিদে ভাঙচুরের খবর প্রকাশ করেন এই দুই সাংবাদিক। তারা অবস্থান করছিলেন একটি হোটেলে। সেখানে অবস্থানকালেই তাদেরকে গ্রেপ্তার করা হয়।