বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নতুন ছবির ঘোষণা শাকিবের

বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন শীর্ষ নায়ক শাকিব খান। সেখান থেকে তিনি নতুন একটি সিনেমার ঘোষণা দিয়েছেন। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি জনপ্রিয় এ তারকা তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নির্মাণ করবেন বলে জানালেন। গতকাল সোমবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত ১৬তম ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে মঞ্চে দাঁড়িয়ে শাকিব খান নতুন সিনেমার ঘোষণা দেন। তখন শাকিবের সঙ্গে মঞ্চে ছিলেন দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।

শাকিব খান জানান, তার নতুন এই সিনেমার পরিচালক হবেন নিউ ইয়র্কে বসবাসকারী একজন বাংলাদেশি। শাকিব খান বলেন, আমাদের বাংলাদেশি সিনেমা দেশের এবং বিদেশের টেকনিশিয়ান, শিল্পীদের এখানে (যুক্তরাষ্ট্র) বড় একটি সিনেমা করার প্ল্যান করেছি। কোভিড না থাকলে শুটিং হয়ে এখানে রিলিজও হতে যেত।

সবসময় চেয়েছি আমার সিনেমা, বাংলাদেশী সিনেমা বিশ্বের একেবারে শেষ প্রান্তে পর্যন্ত পৌঁছে যাক। সে লক্ষ্য নিয়ে কাজ করছি। সেদিন আর বেশি দূরে নয়।

শাকিব খান গত ১২ নভেম্বর ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ১৬তম আসরে অংশ নিতে নিউইয়র্কে যান। সর্বশেষ শাকিব খান শুটিং করছেন ‘গলুই’ সিনেমায়। ছবিতে তার বিপরীতে আছেন পূজা চেরি। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘লিডার, আমিই বাংলাদেশ’, ‘অন্তরাত্মা’ সিনেমাগুলো। তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘নবাব এলএলবি’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com