বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বিয়ের ওড়নায় বাংলা পংক্তি,পত্রলেখার স্বামী হয়ে গর্বিত রাজকুমার

বলিউড অভিনেতা রাজকুমার রাও ও পত্রলেখার ১১ বছরের প্রেমের সম্পর্ক অবশেষ চূড়ান্ত পরিণতি পেলো।  সোমবার  বিয়ের বন্ধনে জড়ালেন তারা। চণ্ডীগড়ের ‘দ্য ওবেরয় সুখভিলাস স্পা রিসর্ট’-এ এই তারকা জুটির বিয়ের সকল অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিয়ের পর প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে দিয়া মির্জা, বলিউডের অনেক তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছায় ভাসিয়েছেন নব দম্পতিকে।

ইতোমধ্যে তাদের বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ছবিতে চোখ আটকে যায় পত্রলেখার বিয়ের ওড়নায় বাংলা পংক্তিতে। পত্রলেখার বিয়ের ওড়নায় লেখা বাংলা লেখা‘আমার পরাণ ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম।’

জীবনের বিশেষ এই দিনটিতে বাঙালি কন্যা পত্রলেখা সেজেছিলেন লাল লেহেঙ্গা চোলিতে। সঙ্গে ছিলো সাদা ও সবুজ রঙের কুন্দনের গহনা। হাতে দেখা গেছে শাখা পলা। রাজকুমার পরেছিলেন সাদা শেরওয়ানি। মাথায় ছিলো লাল রঙের পাগড়ী।

পত্রলেখার বিয়ের পোশাকটি ডিজাইন করেছেন ভারতের প্রখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখার্জী।

পত্রলেখার স্বামী হতে পেরে গর্বিত বলে জানিয়েছেন রাজকুমার।  ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে এ তারকা লিখেছেন, ‘অবশেষে ১১ বছরের প্রেম, রোমান্স, বন্ধুত্ব এবং মজার পর আমি আজ আমার সর্বস্ব, আমার আত্মার সঙ্গী, আমার সেরা বন্ধু, আমার পরিবারকে বিয়ে করেছি। পত্রলেখা, তোমার স্বামী, এই ডাকের চেয়ে আনন্দের আর কিছু আজ আমার নেই।’

একটি বিজ্ঞাপনে প্রথমবার  বাঙালি মেযে পত্রলেখাকে দেখেন রাজকুমার রাও। সেখানেই তাকে মন দিয়ে বসেন বলিউডের এই অভিনেতা। কিন্তু প্রথম দেখায় পত্রলেখার মনে জায়গা করে নিতে পারেননি রাজকুমার। পরবর্তীতে একসঙ্গে ছবিও করেন তারা। এরপর বেশ কিছুদিন বন্ধুত্বের সম্পর্কে থাকার পর নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন এই তারকা দম্পতি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com