বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

এ কোন প্রসেনজিৎ!

খবর সকলেরই জানা, শৌভিক কুণ্ডুর পরিচালনায় ‘আয় খুকু আয়’ চলচ্চিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ। তার বিপরীতে অভিনয় করতে চলেছেন বাংলাদেশের মিথিলা। চলচ্চিত্রটি নিয়ে স্বাভাবিকভাবেই বাংলাদেশের দর্শকদের কৌতুহল থাকবেই। মিথিলার বিপরীতে যে প্রসেনজিৎকে দেখা যাচ্ছে তাতে কৌতুহল যে বেড়ে যাবে হাজারগুণ এ কথা বলাই যায়।

১৫ নভেম্বর শুটিং শুরুর দিনেই ক্যামেররা সামনে শট শেষে প্রসেনজিৎ তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করলেন চলচ্চিত্রটিতে তার অভিনীত চরিত্রের ফার্স্ট লুক। সঙ্গে শিশু শিল্পী চরিত্রের দিতি প্রিয়া রায়। কিন্তু চেনা কি যায় তাকে! যাকে দুই বাংলার কোটি ভক্ত চেনে! আটপৌড়ে, মাথায় টাক, এক হেরে যাওয়া মানুষের লুকে হাজির হলেন প্রসেনজিৎ!

জিৎ প্রযোজিত চলচ্চিত্রটিতে অপরিহার্য তিনি এ কথা আগেই বলেছিলেন নির্মাতা শৌভিক। তবে, শুধু বাবা চরিত্রে নয়, আরো কয়েকটি চরিত্রে হাজির হবেন আপন দ্যুতি ছড়িয়ে। সেসব লুকে তাকে কেমন দেখা যাবে তা সময়ই বলে দিবে।

পশ্চিমবঙ্গের বোলপুরের আশপাশে এবং কলকাতায় চিত্রায়ণ হচ্ছে চলচ্চিত্রটির। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করছেন রণজয় ভট্টাচার্য। শ্রীকান্ত আচার্যের কণ্ঠে নতুন আয়োজনে শোনা যাবে হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের ‘আয় খুকু আয়’ গানিটি। তারকাবহুল চলচ্চিত্রটিতে অভিনয় করবেন সোহিনী সেনগুপ্ত, দিতি প্রিয়া রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com