বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ক্যাটরিনার মোট সম্পদের পরিমাণ কত?

বলিউডে ক্যাটরিনা কাইফের অভিষেক ঘটে ২০০৩ সালে।  ‘বুম’ সিনেমার মাধ্যমে অভিষেক ঘটার পর এ অভিনেত্রী ৪০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। পরিশ্রম এবং অভিনয় দক্ষতায় দর্শকদের মন জয় করে নিয়েছেন এ অভিনেত্রী। এ ছাড়া বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া নায়িকাদের মধ্যে তিনি একজন।

তার মুম্বাইয়ে রয়েছে ৪৫ কোটি রুপির বাংলো। লন্ডনে যে বাংলো রয়েছে তার মূল্য ৭ কোটি রুপি।  এ অভিনেত্রীর গ্যারেজে রয়েছে   অডি, রেঞ্জ রোভার ও মার্সিডিজের মতো বিলাসবহুল গাড়ি।

সম্প্রতি ক্যাটরিনা অভিনীত ‘সূর্যবংশী’ মুক্তি পেয়েছে। ইতোমধ্যে বক্স অফিসে ছবিটি আয় করেছে ১৫০ কোটি রুপি।

ক্যাটরিনার ঝুলিতে বক্স অফিসে হিট সিনেমা থাকায় তিনি সিনেমাপ্রতি পারিশ্রমিক নেন ১১ কোটি রুপি। বিজ্ঞাপনের জন্য তিনি নেন অন্তত ৬-৭ কোটি রুপি।

সম্প্রতি নতুন করে ‘টিপ টিপ বারসা পানি’ গানের মিউজিক ভিডিওতে বলিউড তারকা অক্ষয়ের সঙ্গে দেখা গেছে ক্যাটরিনাকে। এ আইকনিক গানের রিমেকে ক্যাট তার নাচের জন্য প্রশংসা কুড়াচ্ছেন।

এদিকে ক্যাটরিনার সঙ্গে ভিকি কৌশলের বিয়ের জোরেশোরে প্রস্তুতি চলছে বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো।

বিয়ের জন্যে ইতোমধ্যেই ৭০০ বছরের পুরনো রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট হোটেল পুরোপুরি বুকিং করে নেওয়া হয়েছে।

৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান চলবে বলে শোনা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com