বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

এ বছরও ফোক ফেস্ট হচ্ছে না

এ বছরও হচ্ছে না এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’-এর ষষ্ঠ আসর। করোনাভাইরাসের কারণে চলতি বছরের আয়োজনটিও স্থগিত করা হয়েছে বলে  আয়োজক প্রতিষ্ঠান মিডিয়াকম লিমিটেডের সিওও (চিফ অপারেটিং অফিসার) অজয় কুমার কুণ্ডু।

তিনি বলেন, ‘করোনার কারণে আয়োজনটি আমরা করছি না। এটা তো শুধু আমাদের ওপর নির্ভর করে না, অন্য অনেক বিষয় থাকে। এই বছর ফোক ফেস্ট হচ্ছে না, এটা নিশ্চিত।’

গেল বছরও করোনা করোনাভাইরাসের কারণে আয়োজনটি স্থগিত করা হয়। সবশেষ ২০১৯ সালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে লোকসংগীতের সুরের মূর্ছনায় মেতেছিলেন দর্শক।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও সান ফাউন্ডেশনের আয়োজনে ২০১৫ সালে প্রথম বারের মতো পাঁচ দেশের শতাধিক শিল্পী নিয়ে আয়োজিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। এ আয়োজনে বিশ্বের নানা দেশ থেকে জনপ্রিয় সব লোকশিল্পী অংশ নেন। উৎসবটি বিনামূল্যে উপভোগ করে থাকেন লক্ষাধিক দর্শক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com