বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

মুক্তি পেল মিথিলার বলিউড সিনেমা

মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার বলিউড যাত্রা শুরু হয় ২০২০ সালে; ‘রোহিঙ্গা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এতোদিন অপেক্ষায় ছিল সিনেমাটি। অবশেষে গতকাল সোমবার অ্যাপল টিভিতে এটি মুক্তি পেয়েছে।

‘রোহিঙ্গা’র নির্মাতা বলিউডের ‘কমান্ডো’ ও ‘দঙ্গল’ সিনেমার সহকারী পরিচালক হায়দার খান। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ‘মিস্টার ভুটান’খ্যাত অভিনেতা স্যাঙ্গে। ভুটানের চিত্রনায়ক তিনি। বলিউড অভিনেতা সালমান খানের সিনেমা ‘রাধে’-তে প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করেন এই নায়ক।

সিনেমাটির চরিত্র ও গল্প প্রসঙ্গে মিথিলা বলেন, ‘বলিউডের ভিন্নধারার ছবি রোহিঙ্গা। এতে রোহিঙ্গা মেয়ে হুসনে আরার চরিত্রে অভিনয় করেছি। গল্পে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা উপজীব্য নয়, তাদের দুরবস্থার কথাই উঠে এসেছে।’

থান্ডার ড্রাগন প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘রোহিঙ্গা’য় মিথিলা ছাড়া বেশিরভাগ শিল্পী ও কুশলী বলিউডের। মানালি ও ত্রিপুরাসহ ভারতের বেশ কয়েকটি স্থানে এর কাজ হয়েছে। এটি নির্মিত হয়েছে রোহিঙ্গা ও হিন্দি দুই ভাষাতে। এ জন্য রোহিঙ্গা ভাষাও রপ্ত করতে হয়েছে মিথিলাকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com