বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

শ্মশান থেকে ফেরার পথে দুর্ঘটনা, সুশান্তের পাঁচ আত্মীয়ের মৃত্যু বিহারে

পথ দুর্ঘটনায় মৃত্যু হল সুশান্ত সিংহ রাজপুতের পরিবারের পাঁচ জনের। সুশান্তের দূর সম্পর্কের আত্মীয়রা পটনা গিয়েছিলেন। পরলোকগত অভিনেতার জামাইবাবু ওপি সিংহের বোন গীতা দেবীর সৎকার ছিল সেখানে। বাড়ি ফেরার পথে বিহারের লখিসরাই জেলায় ঘটেছে এই ঘটনা। বৃহস্পতিবার ভোর রাতে ৩৩৩ নং জাতীয় সড়কে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের গাড়ির। দুর্ঘটনায় প্রাণ হারান ওই গাড়ির চালকও।

লখিসরাইয়ের সুপারিন্টেন্ড্যান্ট সুশীল কুমার বলেছেন, ‘ট্রাকের সাথে ভয়ানক সংঘর্ষ হয় গাড়িটির। অন্তত ১০ জন ছিলেন সেই গাড়িতে। গাড়ির চালক-সহ পরিবারের পাঁচ জন সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান। বাকি চার জনকে অত্যন্ত গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে লখিসরাই হাসপাতালে। পুলিশের খবর, ট্রাকের চালক এবং সহকারী এখনও পলাতক।

পুলিশের খবর অনুযায়ী, গীতা দেবীর স্বামীও এই ঘটনায় প্রাণ হারিয়েছেন। তার নাম, লালজিৎ সিংহ। বাকি মৃত ব্যক্তিদের নাম, নেমানি সিংহ, অমিত শঙ্কর, সুনীতা দেবী, অনিতা দেবী এবং গাড়ির চালক চেতন কুমার।

সুশান্ত মামলায় তার জামাইবাবু ওপি সিংহ প্রত্যক্ষভাবে তার পরিবারের পাশে দাঁড়ান। মামলা যাতে ঠিক পথে এগোয়, তার জন্য তিনি কোনও চেষ্টার কসুর করেননি। সুশান্তের মৃত্যুর প্রকৃত কারণ কী, তা জানতে মরিয়া ছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com