বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
আসন্ন বিশ^কাপ ফুটবলে কাতারে অভিবাসী শ্রমিকদের অধিকার ফিরিয়ে দেয়ার দাবী জানিয়েছে সুইডেনের শীর্ষ ফুটবল ক্লাবগুলো। এ জন্য বিশ^ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে(ফিফা) উদ্যোগ গ্রহনের দাবীতে ‘এ রেড কার্ড টু ফিফা’ শীর্ষক অ্যামনেস্টি ইন্টার ন্যাশনাল এর ক্যাম্পেইনে স্বাক্ষর করেছে সুইডেনের শীর্ষ ফুটবল লিগ।
বিশ^কাপ ফুটবলের জন্য দেশকে প্রস্তুত করা ও বিভিন্ন স্থাপনা তৈরির সময় অভিবাসী শ্রমিকদের প্রতি বৈষম্য মুলক আইন ও শর্ত জুড়ে দেয়ার খবরে দারুন সমালোচনার মুখে পড়েছে কাতার। যদিও সুইডিশ জাতীয় ফুটবল দল এখনো কাতার বিশ^কাপের টিকিট পায়নি। বিশ^ মঞ্চে অংশ নিতে ইউরোপীয় প্লে অফ খেলে যোগ্যতা অর্জন করতে হবে তাদের।
সুইডিশ প্রফেশনাল সকার লিগের চেয়ারম্যান জেনস টি এন্ডারসন বরেছেন,‘ বিশ^কাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে সেটি নিয়ে আমাদের প্রভাব খাটানোর কোন সুযোগ নেই, তবে এই সিদ্ধান্তটি যে অগ্রহনযোগ্য ছিল সেটি ভাবার জন্য আমরা ফিফাকে চাপ দিতে পারি। অভিবাসী শ্রমিকদের মানবাধিকারের দায়িত্ব আরো বেশী করে ফিফাকেই নিতে হবে।’
এই লিগ সুইডেনের ৩২টি পুরুষ ফুটবল ক্লাবের শীর্ষ দুই লিগের ক্লাবের প্রতিনিধিত্ব করছে। এন্ডারসন বলেন,‘ আমরা মনে করি এই সমালোচনা উপস্থাপন অত্যন্ত গুরুত্বপুর্ন এবং কাতারে সুইডিশ সকার এসোসিয়েশনের এই বিষয়ে কাজে চাপে রাখাটাও গুরুত্বপুর্ন। ’