বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

আগামী সপ্তাহে কাজে ফিরছি

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ সদ্য মা হয়েছেন। মাতৃত্বকালে তার শারীরিক পরিবর্তনের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তবে এখন কাজে ফেরার জন্য প্রস্তুত। সমসাময়িক বিষয়ে কথা বলেছেন তিনি

মাতৃত্ব…

গত ২৩ সেপ্টেম্বর আমার কোলজুড়ে এসেছে কন্যাসন্তান আনাহিতা রহমান আলিফ। এখন আমার সবটা ঘিরেই সে। মেয়ের প্রতিটি মুহূর্ত, হাসি-কান্না-দুষ্টুমি-একটু একটু করে বড় হয়ে ওঠা দারুণ উপভোগ করছি। তবে আমার নাচ আর অভিনয়টাও খুব আপন। তাই কাজে ফেরার পরিকল্পনা করছি।

নাচ…

শিগগিরই কাজ শুরু করব। আপাতত অভিনয় নয়। নাচ নিয়ে শুরু করব। সামনে নাচের কিছু প্রোগ্রাম আছে। সেগুলোর জন্য আগামী সপ্তাহ থেকে মহড়ায় সময় দিতে হবে। এত দ্রুত কাজে ফিরলে কোনো সমস্যা হবে কিনা সেটা চিকিৎসকের কাছে জেনেই ফেরার প্রস্তুতি নিচ্ছি। এখন নাচেই বেশি সময় দেব। বিষয়টা যেন একটা সার্কেলের মতো হয়ে গেল। স্কুল শুরুর আগেই আমার নাচে হাতেখড়ি। ক্ল্যাসিকাল নৃত্যশিল্পী আমি। শোবিজেও কিন্তু আমার পথচলা শুরু নাচ দিয়ে। নাচটাই আমার সবচেয়ে ভালো লাগার। মা হওয়ার জন্য যে বিরতি, সেটিও সেই নাচ দিয়ে শুরু হচ্ছে।

অভিনয়…

অভিনয় শুরু করব আরও কিছুদিন পর। সে ক্ষেত্রে প্রাধান্য দেব টিভি নাটককে। চলচ্চিত্র কিংবা ওয়েব কনটেন্টের চেয়ে ছোট পর্দায় কাজ করতেই বেশি আরামবোধ করি। ছবি করার ইচ্ছা কখনই তেমন একটা ছিল না। দুটো ছবি করেছি এম বি মানিকের ‘বলো না তুমি আমার’ আর সানিয়াত হোসেনের ‘অল্প অল্প প্রেমের গল্প’। আমার মনে হয়, ছবির জন্য আমি এখনো পারফেক্ট নই। আমি ছোট পর্দাতেই বেশি কমফরটেবল।

পরিবর্তন…

গত কয়েক বছরে বদলে গেছে ইন্ডাস্ট্রির সমীকরণ। অনেক নতুন মুখ এসেছে। চলেও গেছে অনেকে। নাটক জনপ্রিয়তার অন্যতম মানদ- হয়ে উঠেছে ফেইসবুক-ইউটিউবের ভিউ। এখন লাইক, কমেন্টস, ভিউ এসব দিয়েই সবকিছুর হিসাব চলে। সবাই অল্প সময়ে ফেইসবুক সেলিব্রিটি হয়ে যাচ্ছেন। খুব অল্প সময়ে খ্যাতি পেয়ে গেলে, সেটা স্থায়ী হয় না। কারণ মানুষের শিখতে তো সময় লাগে। আমি আজকে শখ হয়েছি, দীর্ঘদিন ধরে একটু একটু শিখতে শিখতে। তাও সেই শখ হয়ে উঠিনি, যেরকম আসলে হতে চাই। আরও অনেক কিছু শেখার বাকি।

উপলব্ধি…

এদেশের দর্শক আমাকে তারকা বানিয়েছেন। ক্যারিয়ারে আমি নৃত্য, মডেলিং কিংবা অভিনয় প্রত্যেক জায়গাতেই খুব নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। জীবনে চড়াই-উতরাই থাকবেই। ক্যারিয়ারের তুমুল জনপ্রিয় সময়টা আমি দেখিছি। তেমনি বয়সের সঙ্গে জীবনের সংগ্রামটাও অনুভব করেছি। নারী তারকাদের ক্ষেত্রে মা হওয়াটা সংগ্রামের বিষয়। যেটা বলে বোঝানো যাবে না। পুরুষদের এমন ত্যাগ করতে হয় না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com