বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পরিবার নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন ডিপজল

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল সিঙ্গাপুরে পরিবার নিয়ে বেড়াতে গেছেন। গত বুধবার তিনি ঢাকা ত্যাগ করেন। ডিপজলের সঙ্গে স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছেন। এরপরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও মেডিক্যাল চেকআপের জন্য যাবেন। ১০ থেকে ১২ দিন পর দেশে ফিরবেন বলে কালের কণ্ঠকে ডিপজলের পারিবার সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানায়, ডিপজলের সঙ্গে স্ত্রী ও তিন ছেলে রয়েছেন। রয়েছেন ছেলের স্ত্রী। নিয়মিত চেক আপের জন্য ব্যাংককে যেতে হবে, এইজন্য এবার পরিবারের সবাইকে নিয়ে ঘোরাঘুরির পরিকল্পনা করেন ডিপজল। সিঙ্গাপুরে বেড়ানো শেষ হলে সেখান থেকে চলে যাবেন ব্যাংকক।

ঢাকা ত্যাগ করার পূর্বে ডিপজল সকলের দোয়াও চেয়েছেন।

ভিসা জটিলতার কারণে ডিপজলের ব্যাংকক যাওয়া আটকে ছিল।মাসখানেক পূর্বে  ডিপজল জানিয়েছিলেন অজানা কারণে আটকে আছে তার ভিসা। তখন বলেছিলেন, ‘ভিসার জন্য আবেদন করেছি। তবে ভিসা পেতে দেরি হচ্ছে। কেন দেরি হচ্ছে, বুঝতে পারছি না। করোনা পরিস্থিতির কারণে এটা হওয়া অস্বাভাবিক কিছু না। করোনার দুই ডোজ টিকাও নিয়েছি। আশা করি, সিঙ্গাপুর অ্যাম্বাসি দ্রুতই আমাকে ভিসা দিয়ে সহযোগিতা করবেন।’

তিনি আরও বলেছিলেন, ‘আমি সিঙ্গাপুরেই চেকআপ করাতে চাই। সেখানকার চিকিৎসা প্রক্রিয়া আমার ভালো লেগেছে। তারা খুব ভালো চিকিৎসা করেছেন। এখন আমার জরুরি চেকআপ করা প্রয়োজন।’

এর আগে ২০১৭ সালে হার্টের সমস্যার কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরের চিকিৎসা নিতে হয়েছিল ডিপজলকে। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার হার্টে বাইপাস অস্ত্রোপচার হয়। তারপর সুস্থ হয়ে তিনি দেশে ফিরেছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com