বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করছে শ্রীলংকা

নিজ মাঠে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে  দ্বিতীয় বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করছে শ্রীলংকা। দুই টেস্ট সিরিজে  আগামীকাল গল-এ শুরু হওয়া ম্যাচ দিয়ে  সিরিজ শুরু  করবে  স্বাগতিক লংকা ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের  প্রথম  ভালো পারফরমেন্স করতে না পারলেও এবারের আসরে সাফল্য পেতে মরিয়া দুই দলই।  তাই সিরিজের শুরুটা ভালো করতে মুখিয়ে আছে শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় আসরে ইতোমধ্যে টেস্ট খেলেছে ভারত-ইংল্যান্ড-পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
গল-এ বাংলাদেশ সময় ১০টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
প্রথম বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬ সিরিজে ১২ ম্যাচে ২ জয়, ৬ হার ও ৪ ড্র’তে ২০০ পয়েন্ট পেয়েছিলো শ্রীলংকা। টেবিলে তাদের অবস্থান ছিলো সপ্তম। ১৯৪ পয়েন্ট নিয়ে অষ্টম হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। ৬ সিরিজে ১৩ ম্যাচে ৩ জয়, ৮ হার ও ২ ড্র ছিলো ক্যারিবীয়দের।
প্রথম আসরে গত  মার্চের দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিলো শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচই ড্র হয়েছিলো।
২০১৫ সালে সর্বশেষ শ্রীলংকা সফর করেছিলো ওয়েস্ট ইন্ডিজ দল । দুই ম্যাচের  সিরিজটি ২-০ ব্যবধানেই জিতেছিলো শ্রীলংকা।
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ^কাপে সুপার টুয়েলভ থেকে আসর শেষ করে শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলংকা বাছাই পর্ব টপকে সুপার টুয়েলভে উঠেছিলো। অন্য দিকে সরাসরি সুপার টুয়েলভে খেললেও নক-আউট পর্বে উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সুপার টুয়েলভে ৫ ম্যাচে ২ জয় পেয়েছিলো শ্রীলংকা। সমানসংখ্যক ম্যাচে ১ জয় পেয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। এ  পর্বে ওয়েস্ট ইন্ডিজকে  ২০ রানে হারিয়েছিল শ্রীলংকা।
তবে বিশ^কাপে ব্যর্থতাকে পেছনে ফেলে নতুনভাবে ক্রিকেটের মঞ্চে নিজেদের মেলে ধরতে চায় শ্রীলংকা-ওয়েস্ট ইন্ডিজ দুই দলই। টি-টোয়েন্টি শেষে টেস্ট দিয়ে আবারও ক্রিকেটের লড়াইয়ে ফিরছে তারা। সিরিজটি  বিশ^ চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের কাছেই  গুরুত্বপুর্ন।
শ্রীলংকার অধিনায়ক দিমুথ করণারতেœ বলেন, ‘বিশ^কাপ শেষে আমরা নতুনভাবে ক্রিকেট শুরু করছি। এটি ভিন্ন ফরম্যাট। এখানে ভালো করতে হবে, কারন এটি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যা টেস্টের বিশ^কাপ। গত আসরে ভালো ফল না হলেও, এবার ভালো করতে আমরা মুখিয়ে আছি। নিজেদের কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে সিরিজের শুরুটা ভালো করতে হবে।’
অন্য দিকে দ্বিতীয় বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতোমধ্যে ১টি সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। গত আগস্টে নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ড্র হয়। প্রথম ম্যাচে ১ উইকেটে জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ। আর দ্বিতীয়টিতে ১০৯ রানে জিতেছিলো পাকিস্তান।
টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সিরিজে ভালো করতে চায় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট বলেন, ‘দ্বিতীয় বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সিরিজ খেলতে নামবো আমরা। প্রথম সিরিজে আমাদের পারফরমেন্স ভালো ছিলো। সেটি ধরে রাখতে চাই আমরা। নিজেদের কন্ডিশনে সব সময়ই দুর্দান্ত দল শ্রীলংকা। তাদের বিপক্ষে জয় পেতে হলে, দুর্দান্ত ক্রিকেট খেলতে হবে আমাদের।’
এদিকে, চার নতুন মুখ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২২ সদস্যের দল ঘোষনা করেছে শ্রীলংকা। দুই ব্যাটার চারিথ আসালঙ্কা, কামিল মিশ্রা, বোলার  লেগ স্পিনার সুমিন্দা লক্ষন ও পেসার চামিকা গুনাসেকারা। বোর্ডের সাথে ঝামেলা মিটিয়ে টেস্ট দলে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ।
২৯ নভেম্বর একই ভেন্যুতে শুরু হবে  সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
শ্রীলংকা দল : দিমুথ করুনারতেœ (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্ডিমাল, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালঙ্কা, মিনোদ ভানুকা, রোশেন সিলভা, কামিল মিশ্রা, রমেশ মেন্ডিজ, চামিকা করুণারতেœ, লক্ষন সান্দাকান, লাসিথ এম্বুলদেনিয়া, প্রবীন জয়াবিক্রমা, সুমিন্দা লক্ষন, সুরাঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো ও চামিকা গুনাসেকারা।
ওয়েস্ট ইন্ডিজ দল : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেই ব্লাকউড, এনক্রুমার বোনার, রোস্টন চেজ, রাকিম কর্নওয়াল, জসুয়া ডি সিলভা, শ্যানন গাব্রিয়েল, জেসন হোল্ডার, শাই হোপ, কাইল মায়ার্স, ভিরাসামি পারমল, কেমার রোচ, জেইডেন সিলেস, জার্মি সোলোজানো ও জোমেল ওয়ারিকান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com